2 Answers

মুখের তিল বা ফ্রিকলেস দূর করার কয়েকটি ঘরোয়া

 উপায় জেনে নিনঃ

- প্রতিদিন টক দই/টক ক্রীম ব্যবহার করুন। এটি ধুয়ে ফেলবেন না, ময়েশ্চারাইজারের মত করে লাগান এবং রেখে দিন ত্বকে।


- লেবুর রসে যদি আপনার এলার্জি না থাকে তবে নিয়মিত লেবুর রস লাগান। দিনে যতবার ইচ্ছা ব্যবহার করুন। দ্রুত ফল পাবেন।


- মৌসুমী ফল ও সবজি দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। এতে থাকতে পারে আলু, শশা, গাজর, লাঊ, বাঁধাকপি, এপ্রিকট, স্ট্রবেরী, টমেটো ইত্যাদি।


- দুধ দিয়ে মুখ ধুতে পারেন।


- মধু সামান্য গরম করে আক্রান্ত স্থানে লাগালেও উপকার পাবেন।


- পার্সলী রসের সাথে লেবুর রস, কমালার রস এবং গাজরের রস মিশিয়ে নিন সমান পরিমাণে। এটি ব্যবাহার করতে পারেন আপনার রেগুলার ক্রীম ব্যবহার করার ঠিক আগে। এতে  ফ্রিকেলস দেখা যাবে না।


- চিনি ও লেবুর রসের স্ক্রাব-ও ভালো কাজে দেয়।


- কাঁচা হলুদের রস ও তিলের গুঁড়া এক সাথে মিশিয়ে নিন। পানি দিয়ে পেস্টের মত তৈরী করে আক্রান্ত জায়গায় লাগান।


- নিয়মিত তরমুজের রস ব্যবহারে  ফ্রিকেলসের  দাগ হালকা হয় অনেকটাই।

(কপি)

3496 views Answered

অপসারণের উপায় : বাজারে ফ্রিকেলস আউট বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্লিচিং উপাদান দিয়ে তৈরি। ব্লিচিং উপাদান আমাদের ত্বকের জন্য বেশ ক্ষতিকর। তাই এই ক্রিমগুলো মুখের ত্বকে না লাগানো উচিত। এর পরিবর্তে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত যেগুলো সত্যিই কার্যকরী ভূমিকা রাখে। যা যা করতে পারেন : ১. প্রতিদিন টক দই ব্যবহার করতে পারেন। ২. কাঁচা দুধ দিয়ে মুখ মুছে নিতে পারেন। ৩. হালকা গরম মধু ব্যবহার করতে পারেন। ৪. অতিরিক্ত তিল অপসারণে লেবুর রস অনেক উপকারী এবটি উপাদান। ৫. বিভিন্ন ফলের প্যাক ব্যবহার করতে পারেন। ৬. চিনি ও লেবুর রসের স্ক্রাব ব্যবহার করতে পারেন। ৭. কাঁচা হলুদ ও তিলের গুড়ার পেস্ট ব্যবহার করতে পারেন। ধন্যবাদ পরামর্শ দিয়েছেন : নাজনীন আক্তার বিউটি এক্সপার্ট, মীম বিউটি পার্লার তথ্য:প্রিয় উত্তর

3496 views Answered

Related Questions

Next steps