4 Answers
ভাই আমি ও আপনার মতো, কিন্ত আমি এটা নিয়ে সমস্যায় পড়ি না, আর আপনার শরীরে যদি কোন রোগ থাকে তাহলে তো অবশ্যই তার চিকিৎসা করাতে হবে। একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞ এর পরামর্শ নিতে পারেন। আর হোমিওপ্যাথি তেও যেতে পারেন, এক্ষেত্রে হামদদ ভালো। আর প্রচুর শাকসবজি, ফল, পরিমিত খাবার খান এবং প্রতিদিন ব্যয়াম করুন, এতে আপনি সুফল পাবেন বলে আমার বিশ্বাস।
নিয়মিত পুস্টিকর সুষম খাদ্য খেতে হবে।শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে।প্রতিদিন কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে।দুপুরের দু এক ঘন্টা ঘুম ওজন বাড়াতে সাহায্য করে।কৃমি বা আমাশয় ইত্যাদি পেটের কোনো সমস্যা থাকলে চিকিৎসা করতে হবে।মনে রাখতে হবে নীরোগ শরীর সুসাস্থ্যের প্রথম শর্ত!
আপনি সিরাপ সিনকারাটি খান, 450 মিলি
4 ফাইল একমাসে খাওয়া ও ঘুমের পরিমাণ
বাড়াতে পারলে সাস্থ ভাল হবে।
অামরা সচরাচর ৩ বার খেয়ে থাকি। আপনি
দিনে 4/5বার খান কিন্তু পরিমাণটি নির্দিষ্ট করে। এতে করে আপনার খেতে কোনো সমস্যা হবে না। কলা, আম ইত্যাদি ফল বেশি পরিমাণে খাবেন। পাশাপাশি অন্যান্য ক্যালরিযুক্ত খাবারও গ্রহণ করুন। মনে রাখবেন আপনি যত পরিমাণে জাঙ্ক ফুড খাবেন আপনার দেহ থেকে তার চেয়েও বেশি পরিমাণে প্রোটিন বেরিয়ে যাবে। তাই ভাজা বাদ দিয়ে বাদাম, পরিমিত মিষ্টি, ঘরে তৈরি নানান খাবার খান।
আপনি বেশি বেশি করে ক্যালোরিযুক্ত খাবার খান। ফ্যাট জাতীয় খাবারও বেশি করে খান। ভাতের বদলে ডাল এবং সবজিসহ রান্না করা খিচুড়ি খান । ভাত খেতে হলে বসা ভাত রান্না করুন কিংবা রাইস কুকারে রান্না করা ভাত খান । ফ্যান বা মাড় ঝরানো ভাত খেতে পারেন। রুটি খাবেন না । পাউরুটি খেলে জেলি/জ্যাম অথবা মাখন সহ খান । প্রতিদিন ১০০ গ্রাম বাদাম খাওয়ার অভ্যাস করুন।প্রতিদিন কমপক্ষে ২৫০ গ্রাম দুধ খান । দিনে ২ টি ডিম খান । অতিরিক্ত চা কফি খাবেন না । কখনই খাবার বাদ দেবেন না । দ্রুত কোথাও যেতে হলে বা কাজ থাকলে পথে খাবারটা খেয়ে নিন । খাবার বাদ দিলে শরীরের ক্ষতি হয় । তিনবেলা খাওয়ার সাথে সাথে বিকালে নাস্তা করুন । এতে ওজন বেড়ে যাবে এবং আপনার স্বাহ্য টাও ঠিক
হয়ে আসবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy