গান বাজনা করে বিয়ে হলে বিয়ে টা অসম্পন্ন থাকে। কবুল হয়না। তাহলে সে ঘরের সন্তান বৈধ হয় কি করে?
1 Answers
1
0
-1
অনেক এলাকায় দেখা যায়, বিশেষ করে গ্রামে বিয়ে বাড়িতে রং মাখা-মাখি ও গান-বাজনার আয়োজন করা হয়। এটা অত্যন্ত গর্হিত একটি প্রথা, যা হিন্দুদের থেকে আমাদের মাঝে প্রবেশ করেছে। রং মাখামাখি ও গান-বাজনার আয়োজন হিন্দুদের একটি বিশেষ উৎসব যাকে হোলি উৎসব বলে। সুতরাং কোনো মুসলিম এ কাজ করতে পারে না।
শুধু বিজাতীয় সংস্কৃতি ও একটি অনর্থক কাজ হওয়াই এটি বর্জনের জন্য যথেষ্ট ছিল। কিন্তু বিজাতীয় সংস্কৃতি হওয়ার সাথে সাথে এক্ষেত্রে যে চরম অশ্লীলতা পরিলক্ষিত হয় তাতে কোনো মুসলিমের দ্বারা এমন কাজ হওয়ার কল্পনাও করা যায় না। বিবাহ একটি আল্লাহর নেআমত। আল্লাহর নাফরমানির মাধ্যমে এ নেআমতের নাশোকরি হয় এবং তা বরকত ও কল্যাণ থেকে মাহরূমীর কারণ হয়।আল্লাহ আমাদের সকল প্রকার অশ্লীলতা ও বিজাতীয় সংস্কৃতি থেকে হেফাজত করুন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
মাওলানা মিরাজ রহমান
ইসলামি আইন বিশেষজ্ঞ ও সাংবাদিক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy