4 Answers
বাদ্যযন্ত্র হারাম মর্মে যতটি হাদিস আছে তার কোনটিই সহীহ হিসেবে স্বীকৃত নয়।
তবে সবার মতামতের সারসংক্ষেপ হিসেবে বলা যায়,
ইসলাম বিরুদ্ধ, ইবাদতে বাধা সৃষ্টিকারী, কুমন্ত্রণা জাগানো, অশ্লীল ভাষা সংবলিত, ইসলাম থেকে দূরে সরিয়ে নিতে পারে এমন কোনো বৈশিষ্ট্য বিশিষ্ট কিংবা ইসলামে হারাম যেকোনো কিছুর দিকে আকৃষ্ট করতে পারে এমন গান-বাজনা হারাম।
ইসলামিক গান বাদ্যসহ শুনলে আপনি কখনোই পথভ্রষ্ট হবেননা, বরং তাতে আরও ভালো কিছুই আশা করা যায়। এটি কোনো যুক্তিতেই হারাম বলা যায়না।
সোর্স: https://islamictext.wordpress.com/on-music-and-singing-fatwa-by-shaykh-yusuf-al-qaradawi/
ইসলামে বাদ্যযন্ত্র হারাম; চাই তা যেকোন কোথাও হোকনা কেন। বিশেষ করে যখন তা হামদ-নাতের সঙ্গে হবে,তখন তো এই হারামের সঙ্গে বেয়াদবি মিলে গিয়ে জঘন্য হারাম বলা হবে। যে হাদিসে বাদ্যযন্ত্রকে হারাম সাব্যস্ত করা হয়েছে, সেখানে কোন তফাৎ রাখা হয়নি; বরং স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, বাদ্যযন্ত্র হারাম।আর হাদিসের মান যখন সহিহ, তখন তো এটাকে জায়েজ সাব্যস্ত করার দুঃসাহস দেখানো মোটেও কাম্য নয়। বুখারী শরীফের এই হাদিসটি লক্ষ্য করি;'আবদুর রহমান ইবনু গানাম আশ'আরী (রহঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, আমার নিকট আবূ আমির কিংবা আবূ মালিক আশ'আরী বর্ণনা করেছেন। আল্লাহ্র কসম! তিনি আমার কাছে মিথ্যে কথা বলেননি। তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেনঃ আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। তেমনি এমন অনেক দল হবে, যারা পাহাড়ের ধারে বসবাস করবে, বিকেল বেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরবে তখন তাদের নিকট কোন অভাব নিয়ে ফকীর আসলে তারা বলবে, আগামী দিন সকালে তুমি আমাদের নিকট এসো। এদিকে রাতের অন্ধকারেই আল্লাহ্ তাদের ধ্বংস করে দেবেন। পর্বতটি ধ্বসিয়ে দেবেন, আর বাকী লোকদেরকে তিনি কেয়ামতের দিন পর্যন্ত বানর ও শূকর বানিয়ে রাখবেন।সহিহ বুখারী, হাদিস নং ৫৫৯০হাদিসের মান: সহিহ হাদিস অনুরূপভাবে আবু দাউদের এই হাদিসটিও লক্ষণীয়;‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্ণিতঃনবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মদ পান, জুয়া খেলা, বাদ্যযন্ত্র ও গুবায়রা নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেনঃ নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম।সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৬৮৫ হাদিসের মান: সহিহ হাদিস সুতরাং বাদ্যযন্ত্র বিশিষ্ট ইসলামী গান বলা ও শোনা সম্পূর্ণভাবে হারাম। আরো দেখুন! মুসতাদরাকে হাকিম হাদীস ৬৯০৮ খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৪৫ ফাতহুল কাদীর ৬/৪৮১ আর বাহরুর লায়েক ৭/৮৮
বাজনাসহ গান ইসলামে সম্পূর্ণ হারাম।রাসুল (স.) ইরশাদ করেছেন,গানবাজনা মানুষের অন্তরে মুনাফেকী উৎপাদন করে যেমন পানি শস্য উৎপাদন করে থাকে।(মিশকাত ২/৪১১)এই একটি হাদিস দ্বারাই আমরা বুঝতে পারি গানবাজনা ইসলামে সম্পূর্ণ নিষেধ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy