3 Answers
পক্স দূর করার জন্য গাঁদা ফুলের জুড়ি নেই। ২ টেবিল চামচ গাঁদা ফুল এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর সকালে এটি পেস্ট করে নিন, আর পক্সের উপর মাখুন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন এই রোগ থেকে।
সাবধানে থাকলে এই রোগ কোন চিকিৎসা ছাড়াই আরোগ্য হয়। যা যা কম খাবেনঃ • স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার যেমন চর্বি যুক্ত মাংস ও ফুল-ফ্যাট দুধ। এতে থাকা ফ্যাট প্রদাহ বারিয়ে সেরে ওঠাকে ধীর করে ফেলে। • লেবু খাবেন না যদি মুখের ভিতর গোটা থাকে। লবনাক্ত ও ঝাল খাবার ও বাদ দিবেন। • আরজিনিন নামক একটি এমাইনো এসিড, পক্স ভাইরাস এর জীবন প্রণালি কে সাহায্য করে। আরজিনিন যুক্ত খাবার যেমন চকোলেট, বাদাম এবং বীজ জাতীয় যে কোন খাবার। যা খাবেনঃ • সাধারণ ভাত, মাছ, মান্দস খেতে পারবেন। • সূপ • ফল (মুখে ঘা থাকলে নরম ফল খাবেন, টক ফল খাবেন না) • দিনে কমপক্ষে ৮ গ্লাস পানি • লাইসিন নামক একটি এমাইনো এসিড, আরজিনিন এর প্রভাব কাটাতে সাহায্য করে। লাইসিন পাবেন ডাল এ।
পরিষ্কার-পরিচ্ছন্নতাঃ • হালকা গরম পানিতে গোসল করুন • সাবান পানি দিয়ে পক্স ধুতে পারবেন। • বিদেশে পক্সের এর চুলকানি রোধে খুব জনপ্রিয়ী একটি প্রথা হলো গোসলের পানিতে ওটমিল পাউডার এর ব্যবহার। এক বাথ টাব হালকা গরম পানিতে দুই কাপ ওটমিল পাউডার ভিজিয়ে রেখে তা দিয়ে গোসল করতে পারেন। চুলকানি কমবে। ওটমিল এ silicon, avenanthramides এবং beta-glucan থাকে যা চুলকানি কমাতে সাহায্য করে। একই পদ্ধতিতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন (এক বাথটাবে এক কাপ)। • গোসল শেষে বেশী চেপে মুছতে যাবেন না। বাতাসে শুকিয়ে নিন। • চুলকানি কমাতে বেবি ওয়েল, ওলিভ অয়েল বা calamine lotion ব্যবহার করতে পারেন। • চুলকালে নখ লাগাবেন না। নিম গাছের পাতা দিয়ে আলতো করে চুলকানো দেশীয় মেডিসিনের একটা অংগ। খুব সম্ভবত নিমের এন্টিব্যাকটেরিয়াল গুনের কারণে এমনটা করতে বলা হয়।
চিকিৎসাঃ ডাক্তারের পরামর্শে পেইন কিলার (মাসল পেইন এর জন্য), এন্টিভাইরাল ড্রাগ (ভাইরাস প্রতিরোধে) এবং এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ (চুলকানি রোধে) খেতে পারেন।
গুটি দেখা মাত্র আপনি প্রচুর পরিমান পানি পান করবেন। কারন চিকেন পক্স এ শরীরে পানিশূন্যতা দেখা দেয়। মোটামোটি দুই দিন ধরে আপনার গুটি বের হবে যদি আপনি টক বড়ই’র রস খেতে পারেন তবে তাড়াতাড়ি বের হবে।গুটি বের হওয়া শেষ হলে আপনার প্রচন্ড যন্ত্রনা অনুভুত হতে পারে। কিন্তু খবরদার, গুটিতে ঘসাঘসি করলে আপনার ক্ষত বৃদ্বি পাবে। যন্ত্রনা হলেও আপনি গুটিকে গুটির মতো থাকতে দিন।
যখন দেখবেন যে আপনার গুটিগুলো কালো বর্ন ধারন করছে তখন কোন একটা কিছু দিয়ে খোচা দিয়ে আস্তে করে পানি গুলো বের করে দেবেন। তবে অবশ্যই আপনার গুটিগুলো কালোবর্ন ধারন করার পরে এটি করবেন।
এতে করে আপনার শরীর কম চুলকাবে। আর যে গুটিগুলো আপনি পানি বের করে দিবেন সে গুটিগুলো শুকিয়ে যাবে। এ সময় আপনার অনেক চুলকানি হবে। কিন্তু আপনি চুলকাবেন না।
সে জন্য আপনি Alatrol ট্যাবলৈট খাবেন যেন আপনার চুলকানি কম হয় । ব্যাস এটি ই চিকিৎসা। ৫ দিন অতিবাহিত হলে আপনি বুঝতে পারবেন যে আপনার গুটিগুলো শুকিয়ে আসছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy