তারাতারি ঘুমানোর উপায় কি. অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কাজে লাগেনি?

প্লিজ কেউ help করেন...আমার রাতে ঘুম আসেনা অনেক কিছু ট্রাই করেছি কিন্তু তবূও কাজে লাগছেনা এখন আমি কি করতে পারি
3251 views

3 Answers

বিভিন্ন কারনে আমরা রাতে বিছায় যাওয়ার পরও দ্রুত ঘুমাতে পারিনা।একটা কথা মনে রাখতে হবে যে অভ্যাসের মাধ্যমে মানুষ সবকিছু পরিবর্তন করতে পারে।নিচের নিয়মগুলো অনুসরন করুন এবং অভ্যাস করার চেষ্টা করুন।কিছুদিন সমস্যা হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

নির্দিষ্ট সময় বিছানায় যান: প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন। এক ঘণ্টার মধ্যে ঘুম না আসলে অন্য কাজে মনোযোগ দিতে হবে। ক্লান্তি না আসা পর্যন্ত কাজটি করতে থাকুন। তবে এ সময় উজ্জ্বল আলো থেকে দূরে থাকুন।

পেশী শিথিল রাখুন: পেশী শিথিল কৌশল শরীরের খুব ভাল ব্যায়াম। এর মাধ্যমে আপনি অবসাদ কমিয়ে দ্রুত ঘুমানোর কৌশল আয়ত্ব করতে পারবেন।

কুসুম গরম পানিতে গোসল: ভাল ঘুমের জন্য শরীরের তাপমাত্রা হালকা বাড়াতে হবে। গোসলের পর আপনার শরীর আস্তে আস্তে শীতল হয়ে আসবে। একটা সময় আপনার ভাল ঘুম হবে।

ধ্যান: ঘুমানো আগে ধ্যান করলে আপনার ভাল ঘুম হবে। কারণ ধ্যানের মাধ্যামে আপনার মানসিক চাপ কমে আসবে। ধ্যান অনিদ্রা দূর করতে সাহায্য করে বলে ২০০৯ সালের একটি গবেষণায় দাবি করা হয়।

শারীরিক পরিশ্রম: ঘুমের জন্য শারীরিক পরিশ্রম দারুণ কাজে দেয়। যারা বসে কাজ করেন তাদের চেয়ে যাদের কাজে প্রচুর চলাফেরা করতে হয়, তুলনামূলকভাবে তাদের ঘুম ভালো হয়।

যোগ ব্যায়াম: নিয়মিত যোগ ব্যায়াম ভাল ঘুমের ক্ষেত্রে সাহায্য করতে পারে।

তেল ব্যবহার: মাথায় তেল ব্যবহারের অভ্যাস করতে হবে। তেল ব্যবহার করলে মাথা ঠাণ্ডা থাকবে। ২০০৫ সালের একটি গবেষণায় দাবি করা হয়- তেল ব্যবহার করলে ভাল ঘুম হয়।

মোবাইল ফোন দুরে রাখুন: মোবাইল ফোন নিয়ে বিছানায় ঘুমাতে যাওয়া কখনোই উচিত নয়। কারণ অনেক সময় চোখে ঘুম জড়িয়ে আসতে শুরু করলেই ফোন চলে আসতে পারে।

(কপি)

3251 views Answered
গবেষণায় দেখা গেছে দেখা গেছে ঘুম না হওয়ার
90 শতাংশ ই দায়ী মানসিক চাপ, উদ্বেগ, উত্কন্ঠা, অস্থিরতা, শারীরিক দুর্বলতা, টেনশন, বিষন্নতায, ঔষধের পার্শপ্রতিক্রিয়া। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে 2 চা চামচ মধু মিশিয়ে খাবেন, সাথে 1 টা কলা খাবেন। মোবাইল ফোন থেকে দুরে থাকবেন। ঘুমের সমস্যা অব্যাহত থাকবে একজন রেজিস্টার্ড চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে পারেন।
3251 views Answered
সারা দিন অলস ভাবে বসে থাকবেন না। ভারি কাজ করুন। শারীরিক ক্লান্তের ফলে আপনার দ্রুত ঘুম আসবে। 
আর ঘুমানোর আগে মোবাইল টেপা থেকে দূরে থাকুন। কারণ, মোবাইলের আলো চোখে পড়ে ঘুম কে নষ্ট করে দিতে পারে। 
ডাক্তারের পরামর্শ না নিয়ে কোনো প্রকার ঘুমের ঔষধ সেবন করবেন না। এতে ক্ষতি হতে পারে।
3251 views Answered

Related Questions

Next steps