মুখের কালো ভাব দুর করা/?

আমি পৃথিবী,বয়স ২৪, আমার শরীরের তুুলনায় মুখ কালো,মুখের কালচে ভাব কিভাবে দূর হবে,এবং কি ব্যবহার করতে পারি,আমার ত্বক তৈলাক্ত-
2932 views

1 Answers

ঘরোয়া ভাবে চেষ্টা করে দেখুন। দুধ ৩ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, এবং কাঁচা হলুদ বাটা ১ চা চামচ। কীভাবে ব্যবহার করবেন? দুধ, লেবুর রস ও হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রন বা পেস্ট তৈরি করুন। সারা মুখে এই পেস্ট ভালভাবে লাগিয়ে প্যাকটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। গরম পানিতে  মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না। নিয়মিত ব্যবহার করুন। প্রয়োজনে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন।

2932 views Answered

Related Questions

Next steps