একাকী নামাজ পড়া সম্পর্কে ইসলাম কি বলে?
3 Answers
জামায়াতের সাথে সালাত আদায়ের গুরুত্ব:
আল্লাহ তা’আলা ইরশাদ করেন: তোমরা নামায সুপ্রতিষ্ঠিত কর এবং রুকুকারীদের সাথে রুকু কর।(সূরা বাকারা-৪৩) জামাআতের সাথে নামাজ পড়ার আগ্রহ ও উতসাহ প্রদানে এবং তার ফযীলত সর্ম্পকে অনেক হাদীস বর্ণিত হয়েছে। অপর দিকে জামাআত র্বজন ও জামাতের সাথে নামাজ আদায়ে অবহেলাকারীর বিরুদ্ধে ও তার অবহেলার ক্ষেত্রে সর্তককারী হাদীস এসেছে।
আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন:জামাতে নামাজ পড়ার ফজীলত একা পড়ার চেয়ে সাতাশ গুণ ঊর্ধ্বে। (বুখারী ও মুসলিম)
উবাই ইবনে ফা’আর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন: নামাজের প্রথম সারি হলো ফেরেশতাদের সারির মতো। তোমরা যদি প্রথম সারির মর্যাদা সম্পর্কে জানতে তবে তা পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তে। মনে রেখ একা নামাজ পড়ার চাইতে দুই ব্যক্তির একত্রে নামাজ পড়া উত্তম। আর দুই ব্যক্তির একত্রে নামাজ পড়ার চাইতে তিন ব্যক্তির একত্রে নামাজ পড়া উত্তম। এভাবে যতবেশী লোকের জামায়াত হবে, তা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত, যে ব্যক্তি উত্তমভাবে পবিত্রতা অর্জন করে জামায়াতে নামাজ পড়ার জন্য কোন একটি মসজিদের দিকে পা বাড়াবে, তার প্রতিটি কদমে আল্লাহপাক তার জন্য একটি করে পুণ্য লিখে দেবেন। তার একটি করে মর্যাদা বাড়িয়ে দেবেন এবং একটি করে পাপ মুছে দেবেন। তিনি বলেন, একবার এক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ (সা.) আমার এমন কেউ নেই, যে আমাকে হাত ধরে মসজিদে আনবে। অতঃপর লোকটি মসজিদে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি চায় এবং ঘরে নামাজ পড়ার অনুমতি চায়। তিনি তাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দিয়ে দেন। অনুমতি পেয়ে লোকটি রওনা করে। কিন্তু রাসূলুল্লাহ (সা.) তাকে পুনরায় ডেকে পাঠান। সে ফিরে আসে। তিনি তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি আজান শুনতে পাও? সে বললো, হ্যাঁ, শুনতে পাই। তিনি বললেন, তাহলে তুমি মসজিদে উপস্থিত হবে। তিনি (সা) বললেন, ফজর ও এশার নামাজ মুনাফিকদের জন্য অন্যান্য নামাজের তুলনায় অধিকতর ভারী। তোমরা যদি জানতে এই দুইটি নামাজের মধ্যে কি পরিমাণ সওয়াব নিহিত আছে, তবে হামাগুড়ি দিয়ে হলেও নামাজে উপস্থিত হতে। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন, আল্লাহর শপথ, আমি সাহাবীগণকে দেখেছি, তাঁরা কখনো নামাজের জামায়াত ত্যাগ করতেন না।
নামাজ একা একা আদায় করারও সুযোগ নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা.) বলেন: যে ব্যক্তি আজান শুনে ওজর ছাড়া মসজিদে না গিয়ে একাকী নামাজ আদায় করল, তার নামাজ কবুল করা হবে না। লোকেরা বলল, ওজর কী? রাসূলুল্লাহ (সা.) বললেন : ভয় ও রোগ। (আবু দাউদ) এ হাদীস থেকে বোঝা যায়, নামাজ একাকী নয়, বরং জামায়াতের সাথেই পড়তে হবে। হযরত জিবরাইল (আ) রাসূলুল্লাহ (সা)-কে নামাজের শিক্ষা দেয়ার সময়ও জামায়াতের ব্যবস্থাপনার সাথে নামাজ বুঝিয়ে দিয়েছিলেন। তা ছাড়া কুরআনেও যতবার নামাজের প্রসঙ্গ এসেছে ততবারই নামাজ কায়েম করার কথাই এসেছে। নামাজ কায়েম একটি ব্যাপক অর্থবোধক শব্দ। নামাজ কায়েমের একটি অন্যতম শর্ত হচ্ছে জামায়াতের সাথে নামাজ আদায় করা। কেউ ব্যক্তিগতভাবে নামাজ আদায় করলে নামাজ কায়েম হয়েছে এ কথা বলা যাবে না।
সুতারাং জামাতের সহিত নামাজ আদায় করতেই হবে।
(কপি)
কোরআন শরিফে সালাত ক্য়েম করার কথা বলল, অথাৎ জামায়ত বদ্দ্ব হয়ে নামাজ আদায় করার কথা বলল।তবে অজর ছাড়া নামাজ একা পড়া যাবেনা।
জামাআত এ নামাজ আদায়
করলে প্রতি রাকাআতে 27 গুণ
বেশি সওয়াব পাওয়া যায় ।
এজন্য একাকী নামাজের চেয়ে
জামাআত এ নামাজ অধিক উত্তম ।
হযরত মোহাম্মদ সঃ বলেন ,
যারা জামাত ছাড়া বাড়িতে একাকী
নামাজ পড়ে ইচ্ছে কর তাদের বাড়ি
ঘর জালিয়ে দিই কিন্তু পারিনা শুধু
শিশু আর মহিলাদের জন্য।