হাফেজি পড়তে চাই?
আমি আইনের উপর অনার্স শেষ করেছি, মাস্টার্স ( এল এল এম) করছি।
এখন আমার প্রচন্ড পরিমাণের ইচ্ছা হল- কোরআনের হাফেজ হওয়া।
এখন আমি কি পারবো হাফেজি পড়তে?
বয়স হয়ে গিয়েছে ২৫ এর উপরে.......।
ঢাকা কিংবা ময়মনসিংহ কোথায় পড়া যাবে,প্রতিদিন কত সময় দিতে হবে?
দয়া করে বিজ্ঞ কেউ ছাড়া উওর দিবেন না।
3 Answers
জ্বি ভাইয়া আমি কোরআন পড়ি .......আপনি কোরআন পড়তে চইছেন জেনে ভালো লাগলো..... আপনি কোরআন শিখতে চাইলে মসজিদের কোন ইমাম বা মোহাজিন অথবা কোন হাফেজ মাদ্রাসার ছাত্রের কাছে পড়তে পারে.... প্রথম কিছুদিন মন না বসলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে.... যখন শিখে যাবেন তখন ভাল লাগবে.....
এই বয়সে হাফেজি পড়ার নজির খুব কম কারন এই বয়সে এসে হাফেজি পড়ার জন্য পর্যাপ্ত শ্রম,মেধা ও সময়ের সঠিক সমন্বয় করা সম্ভব হয়না।তবুও ইচ্ছা শক্তির উপর অনেক কিছু নির্ভর করে।তাই চেষ্টা করে দেখতে পারেন।
ময়মনসিংহ শহরের মাসকান্দার গনষার মোড় এলাকার কুরআন নিকেতন নামে একটি হাফেজি মাদ্রাসা রয়েছে।প্রয়োজনে সেখানে যোগাযোক করুন।
হাফেজী পড়াটা অন্যান্য বিষয়ের মত না। এটা একেবারেই ভিন্ন। হাফেজী পড়ার জন্য অন্যরকম মন মানসিকতা ও আগ্রহ দরকার। আর এই মানসিকতা ছোট বেলায় তৈরি করে করে নিতে হয়।।। বয়স বারার সাথে সাথে ছোট বেলার মত মানসিকতায় ফিরে আশা সম্ভব নয়। হাফেজী পরতে হলে কুরান পড়া আর খাওয়া ঘুম ছাড়া অন্য চিন্তা ভাবনা করা যাবে না। সব সময় লেগে থাকতে হবে, তাহলে সম্ভব মুখস্থ রাখার।।।।। পরামর্শ:- এই বয়সে জদি হাল না ছাড়তে চান তবে কুরান হাফেজ হওয়ার ইচ্ছায় অটল থাকতে চান তবে আপনাকে কম্পক্ষে ২-৩ বছর কোন প্রকার কাজ ছাড়া লেগে থাকতে হবে। রাত্রে ৩টায় যেগে যেগে তাহজ্জত পরে দুয়া করতে হবে। আর ৩টায় কুরান পরলে খুব সহজে পরা মাথায় ধুকে।।।। এখন আপনি কি পারবেন এত কিছু ত্যাগ করতে???? তাহলে হয়ত সম্ভব। (বি:দ্র: এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বল্লাম)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy