কীভাবে স্বাস্থ্যবান হওয়া যাবে?

আমার ছোট ভাইয়ের বয়স ১৭ । এ বছর এস এস সি পরীক্ষা দিয়েছে । তার শরীরের খুব এ বাজে অবস্থা । পরিমাণ মত খাবার খেতে আগ্রহ পায় না । তার ওজন মাত্র ৪০ কেজি । যত দিন যাচ্ছে ততই ওজন কমছে । ডাক্তার দেখানো হয়েছে বেশ কয়েকবার কিন্তু বলার মত কোন অগ্রগতি নাই । মাস খানেক আগে এক মেডিসিন বিশেষজ্ঞ কে দেখিয়েছি তখন উনি বলল যে খাদ্যনালী সংকোচিত হয়েছে তাই প্রায় ২ মাস উনার দেয়া মেডিসিন সেবন করেছে । বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করার পর লাস্ট আপডেটেড রিপোর্ট দেখে ডাক্তার বলেছিল খাদ্যনালী প্রসারিত হচ্ছে এবং উনার দেয়া মেডিসিন চালিয়ে যেতে বলল । এক মাস ধরে আর ওই ডাক্তার এর কাছে যায় নাই । বাসার পাশে এক ডাক্তার কে আবার দেখানো হল ,উনি খাবার এর রুচির জন্য কিছু মেডিসিন দিলো । কিন্তু হতাশার বিষয় এই যে তাতে ও কোন  উন্নতি নাই । বি।দ্র ঃ কয়েক দিন ধরে আমার ছোট ভাই হামদর্দ এর ছাফী খাচ্ছে ।

এমন অবস্থায় কি করতে পারি ?? ওজন কমে যাওয়ায় অকে নিয়ে খুব চিন্তা হচ্ছে । আমি এ ওর এক মাত্র অভিভাবক ।
দয়া করে ,এমন অবস্থায় কি করতে পারি তা বলে আমাকে সহায়তা করুন ????

3223 views

3 Answers

উনার পরীক্ষা নিরীক্ষার কাগজ পত্র গুলো নিয়ে ভালো একজন গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। এমতাবস্থায় মেডিসিন বিশেষজ্ঞের চেয়ে গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ কার্যকরী বেশি হবে।



3223 views Answered

 প্রতিদিনের সুষম খাদ্যতালিকাঃ

যেমন - ভাত, মাছ, মাংশ, ডাল খেতে হবে। এর সাথে নিয়মিত সবজি খাবেন। সবজি আপনার অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করবে। নিয়মিত ফলমূল খাবেন।

আর সকল প্রকার কোল্ড ড্রিংক্স,

ফাস্ট ফুড, এনার্জি ড্রিংক এড়িয়ে

চলবেন । শরীর ফিট রাখার জন্য হালকা ব্যায়াম করবেন।

3223 views Answered

স্বাস্থ্যবান হওয়ার জন্য ঔষধ না খাওয়াই ভালো । আমি আপনাকে কিছু টিপস দিসছি যাতে আপনার কিছুটা হলেও উপকার হবে বলে আশা করছি । প্রথমত নিয়মত পুষ্টিকর খাবার খান । যদি খাবারের প্রতি রুচি না থাকে তবে রুচি বাড়ানোর ঔষধ খেতে পারেন । নিয়মিত ঘুমান । খেয়াল রাখবেন যাতে ঘুম বেশিও না হয় আবার কমও না হয় । নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করুন । আর যদি হস্তমৈথন করার অভ্যাস থাকে তবে তাড়াতাড়ি এই অভ্যাষ বাদ দিন । আর ভাতের মাড় না ফেলে দিয়ে খেতে পারেন । কারণ এতে প্রচুর শর্করা থাকে যেটা স্বাস্থ বাড়ানোর জন্য জরুরি । আর সবসময় টেনশন ফ্রী থাকার চেষ্টা করুন ।

3223 views Answered

Related Questions

Next steps