2 Answers
আপনি কি যানেন কেন আপনার যৌন
আগ্রহ ও শারীরিক উদ্দীপনা কমে যাচ্ছে।
১. মানসিক চাপ: মানসিক চাপ থাকা সত্ত্বেও একজন মানুষ দৈনন্দিন জীবনের নানা কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে, কিন্তু একটি কাজ সাধারণত হয়ে ওঠে না আর তা হল যৌন উদ্দীপনা বা কাম আবেগ অনুভব করা। মানসিক চাপ একজন মানুষকে তার যৌন জীবন সম্পর্কে ভাবার সময় কমিয়ে দেয় এবং সর্বোপরি তার যৌন স্পৃহা কমিয়ে দেয়। তাই পারিবারিক, সামাজিক এবং কর্মজীবনে মানসিক চাপ নিয়ন্ত্রণ করার দক্ষতা অর্জন করা জরুরি। প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া যেতে পারে। ২. পারিবারিক বিবাদ: পারিবারিক বিবাদ বা সঙ্গীর সঙ্গে দীর্ঘমেয়াদী শীতল সম্পর্ক যৌন স্পৃহা কমিয়ে দেয়ার অন্যতম প্রধান কারণ। নারীদের ক্ষেত্রে কাম আবেগ অনুভব করার জন্য সঙ্গীর শারীরিক ও মানসিক নৈকট্য বা ঘনিষ্ঠতা প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীপুরুষ উভয়ের জন্যই ঝগড়া বা মারামারি, যোগাযোগের অভাব, বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসের অভাব ইত্যাদি যৌন স্পৃহা কমিয়ে দিতে পারে। তাই পারস্পরিক যোগাযোগ, আলাপচারিতা কিংবা ঘনিষ্ঠ কারো মধ্যস্থতায় পারিবারিক শীতল সম্পর্ক মিটিয়ে ফেলার মাধ্যমে স্বাভাবিক যৌন জীবনে ফিরে আসা সম্ভব। ৩. অনিদ্রা কিংবা কম ঘুম: শারীরিক বিশ্রাম এবং মানসিক প্রশান্তির জন্য গভীর ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঘুমানোর জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ না রাখলে অথবা অনিদ্রাজনিত সমস্যায় ভুগলে একজন মানুষের যৌন জীবন বিপর্যস্ত হতে পারে, কেননা শারীরিক ও মানসিক ক্লান্তি যৌন স্পৃহা কমিয়ে দেয়। তাই এ ধরনের সমস্যার সমাধানে আপনার ঘুমের অভ্যাসে পরিবর্তন আনুন এবং প্রয়োজনে একজন রেজিস্টার্ড চিকিত্সকের পরামর্শ নিন।
এটির একমাত্র সমাধান "পাচ ওয়াক্ত নামাজ পরা এবং কোরয়ান তেলাওয়াত করা" এই কাজের পাশাপাশি আপনি নিয়মিত পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রাম দিন । হালকা ব্যায়াম করান। আশাকরি আপনার সমস্যা দুর হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy