ব্রণের কালো দাগ ও গর্ত দুর করতে?
আমার মুখে অনেক ব্রর্ণ বের হয়েছিল এখন কালো দাগ ও গর্ত আছে।কি ব্যবহারে এটা দূর হবে।।
3731 views
4 Answers
আলুর রস
নানা ধরণের পুষ্টি ও মিনারেলে ভরপুর সবজি হল আলু। আর এই আলু আমাদের দেহ ও ত্বক উভয়ের জন্যই ভালো। ত্বক থেকে ব্রণের ক্ষত দাগ সারাতে আলুর জুস ব্যবহার করুন। একটি আলু নিয়ে কেটে স্লাইস করে নিন তারপর সরাসরি ত্বকের ক্ষত দাগের ওপর দিয়ে রাখুন। এছাড়াও আলু কেটে ব্লেন্ড করে তা থেকে রস নিয়ে ত্বকে ম্যাসেজ করতে পারেন এবং আরও ভালো ফল পেতে আলুর রস ত্বকে দিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এইভাবে ত্বকে আলুর রস ব্যবহার করুন।
প্রয়োজনীয় চিকিত্সা নিতে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন।
3731 views
Answered
আপনি ব্রণ সমস্যায় ভুগছেন। এটা কমন একটা সমস্যা। এর থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে যা করতে হবে- প্রথমে এক মুস্টি পরিমান কলাই/খেশারি ডাল নিয়ে রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে।তার পর সকাল বেলা এগুলো বেটে মুখে প্রলেপ দিয়ে রাখতে হবে।এভাবে তিন দিন নিয়মিত লাগালে আসা করি ব্রণ দূর হয়ে যাবে।
3731 views
Answered
লেবু সাইট্রিক এসিদের খুব ভাল উৎস। সাইট্রাস এসিড স্কার সারাতে অনবদ্য। কয়েক গ্লাস লেবুর শরবত পান করলে তার সাইট্রিক উপাদান আপনার দেহের ভেতর থেকে মরা কোষ সারিয়ে ত্বকের রঙ হালকা করতে সাহায্য করে। একটি মাঝারি আকারের লেবুর রস সমপরিমাণ পানির সাথে মিশিয়ে মুখে ঘষুনএতে গর্তের দাগ হালকা হবে। সময়ের সাথে সাথে আপনি পাবেন দাগ মুক্ত ত্বক।
3731 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy