১ মাসের মধ্যে মোটা হওয়ার সহজ পদ্বতি,,,,যা আপনার ক্ষেএেও কাজ হয়েছে।।এমন কোন উপায় জানা আছে?
2 Answers
আপনি বেশি বেশি করে ক্যালোরিযুক্ত খাবার খান। ভাতের বদলে ডাল এবং সবজিসহ রান্না করা খিচুড়ি খান । ভাত খেতে হলে বসা ভাত রান্না করুন কিংবা রাইস কুকারে রান্না করা ভাত খান । ফ্যান বা মাড় ঝরানো ভাত খাবেন না । রুটি খাবেন না । পাউরুটি খেলে জেলি/জ্যাম অথবা মাখন সহ খান । প্রতিদিন ১০০ গ্রাম বাদাম খাওয়ার অভ্যাস করুন।প্রতিদিন কমপক্ষে ২৫০ গ্রাম দুধ খান । দিনে ২ টি ডিম খান । অতিরিক্ত চা কফি খাবেন না । কখনই খাবার বাদ দেবেন না । দ্রুত কোথাও যেতে হলে বা কাজ থাকলে পথে খাবারটা খেয়ে নিন । খাবার বাদ দিলে শরীরের ক্ষতি হয় । তিনবেলা খাওয়ার সাথে সাথে বিকালে নাস্তা করুন । এবার আসুন এক্সারসাইজে, জিমে গিয়ে কখনই ব্যায়াম করবেন না।হাল্কা ব্যায়াম করুন ।দৌড়ান , সাইকেল চালান, সাতার কাটুন । অতিরিক্ত ব্যায়াম করবেন না। এগুলি করলে আপনি মোটা হতে পারবেন।
তবে ১মাসের থেকে একটু দেরি হতে পারে।
এই রকম কোন নিরাপদ পদ্ধতি নাই। স্বাস্থ্য মোটা করার জন্য যে ঔষধ গুলো পাওয়া যায় সেগুলো ক্ষতিকর! সে গুলোর সাথে স্টেরয়েড মিশিয়ে অসাধু ব্যবসায়ীরা, অবৈধ ভাবে বাজারজাত করে। মোটা হওয়ার ঔষধ খেতে নিষেধ করে বিশেষজ্ঞ চিকিৎসকগন, কারণ এই সব ঔষধ খেলে লিভার-কিডনি ক্ষতিগ্রস্ত হবে। তাই নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খান, পর্যাপ্ত পরিমাণে ঘুমান। খাওয়া দাওয়ার অরুচি বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে একজন রেজিস্টার্ড চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন। শরীরের ওজন কমের ক্ষেত্রে একজন পুষ্টিবিধের পরামর্শও নিতে পারেন। মোটা হওয়ার বিষয়ে আরো বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy