রমজান মাস প্রতি বছরে এগিয়ে আসে কেন?
1 Answers
পৃথিবীর প্রতিটি এলাকার লোকজন আপন কাজ সম্পাদনের জন্য দিন-তারিখ ঠিক রাখতে কোনো না কোনো বর্ষপঞ্জি ব্যবহার করে থাকে। যেমন—আমরা যে বাংলা সাল ব্যবহার করি তা সম্রাট আকবর কর্তৃক প্রচলিত। এভাবে খ্রিস্টানরা হজরত ঈসার (আ.) জন্মদিন থেকে এর গণনা আরম্ভ করে। যেহেতু এ গণনাকে ইংরেজরা প্রচলন করেছে, তাই এটাকে ইংরেজি বলা হয়। হিজরি সাল বর্তমান বিশ্বের প্রায় দেড়শ’ কোটি তৌহিদি জনতার কাছে অতি পবিত্র, মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ সাল। এই একটিমাত্র সালই মুসলিম বিশ্বের সর্বত্র সমানভাবে সমাদৃত।
হিজরি সালের সম্পর্ক চন্দ্রের সঙ্গে। আমরা জানি, পৃথিবীতে বর্ষ গণনার দুটো ধারা প্রচলিত আছে। যার একটির সম্পর্ক সূর্যের গতির সঙ্গে, আর অন্যটির সম্পর্ক চাঁদের গতির সঙ্গে। প্রথমটির নাম সৌর সাল আর দ্বিতীয়টির নাম চন্দ্র সাল। এই দুটো সালের প্রতি বছর ব্যবধান হয় ১০ কিংবা ১১ দিনের। সৌর সালের বছর হয় মোটামুটি ৩৬৫ দিনে, আর চন্দ্র সালের হয় ৩৫৪ দিনে।
আর এ কারণেই প্রতিবছর রমজান মাস এগিয়ে আসে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy