7 Answers
আপনাকে tense ভাল করে জানতে হবে।। এবং sentence এবং শব্দের অর্থ ভাল করে জানতে হবে।।টেনস না জানলে কোনদিনই পারবেন না।
ভাষার উদ্ভব আগে হয়েছে আর ব্যাকরণের উদ্ভব হয় ভাষার প্রয়োজনে। তাই আগে ভাষা জানা জরুরি,ব্যাকরণ নয়।আমরা বাংলায় কথা বলতে ব্যাকরণ কতটুকু মেনে চলি?যারা ব্যাকরণ জানে না বা পড়ালেখা করেনি তারা কি কথা বলতে পারেনা?ইংরেজি যাদের মাতৃভাষা তারাও কথা বলার সময় ব্যাকরণ মেনে কথা বলেনা(বাংলার মতই)।একজন অশিক্ষিত বা অল্পশিক্ষিত মানুষ ইউরোপে গেলে আমাদের চাইতে ঢের ভালো ইংরেজি বলতে পারেন।তাই ইংরেজিতে কথা বলতে গ্রামার নয় বরং ভোকাবুলারির উপর জোর দিন।নিয়মিত চর্চা করুন।সবচেয়ে বড় কথা কথা বলার পরিবেশ তৈরী করুন কারন আপনি ইংরেজিতে কথা বলতে গেলে অনেকে তিতকারী করবে তাই পরিবেশ গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি শিখুন এবং তা কথা বলার সময় প্রয়োগ করুন।ইংরেজি সংবাদ শুনুন,।ইউটিউবে স্পোকেন ইংলিশের অনেক লেসন আছে,শুনতে পারেন কাজে আসবে।আপনি যখন কথা বলা শিখবেন তখন গ্রামারের ব্যবহার অটোমেটিক হবে।
আপনাকে Tense সম্পর্কে বিস্তারিত ধারনা থাকতে হবে। বিভিন্ন Sentence এর গঠন জানতে হবে।অনেক ইংরেজি শব্দ জানতে হবে যা আমাদের দৈনন্দিন ব্যবহৃত হয়। আর পড়ার সময় অর্থ বুঝে পড়তে হবে। সাথে লেখার ও অভ্যাস গড়ে তুলতে হবে।
সর্বপ্রথম কাজ হবে প্রচুর শব্দার্থ মুখস্থ করা তারপর ব্যাকরনের সেনটেন্স, টেন্স, প্রিপজিশন গুলো আয়ত্ব করা ।
গ্রামারের সব কিছু জানার দরকার হয়না তবে মোটামুটি জানা থাকলেই হবে। সবচেয়ে বেশি প্রয়োজন ইংরেজি ওয়ার্ড জানা থাকতে হবে। তারপর tense, preposition, sentence এসব বিষয় জেনে প্রতিদিন practise করলেই ইংরেজিতে কথা বলা,ও লেখা সহজ হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy