এমন কেন হয়?

আমরা যখন কোন নতুন জায়গায় ভ্রমনে বের হই তখন আমরা অনেকেই সঠিক দিক নির্নয় করতে হিমসিম খাই অথবা অনেকেই সঠিক দিক নির্নয় করতে পারে না, কেন??
3523 views

2 Answers

কিভাবে দিক নির্ণয় করতে হয় সে সম্পর্কে জ্ঞান না থাকায়।

3523 views Answered

আমাদের মস্তিষ্কে Hippocampus নামক অংশে দিক নির্ণয় সম্পর্কিত স্মৃতি সংরক্ষিত থাকে, এটি লং টার্ম মেমরি সংরক্ষণকারী হিসেবে কাজ করে। আপনি যখন নতুন কোথাও যান তখন নতুন স্থানে কেউ বলে না দিলে আপনি বুঝতে পারবেননা যে কোন দিকটা উত্তর, দক্ষিণ ইত্যাদি। এর কারন নতুন স্থানে আপনি যেটুকু স্মৃতি অর্জন করেছেন তা Pre-frontal Lobe নামক অংশে শর্ট টার্ম মেমরি হিসেবে সংরক্ষিত হয়, হিপোক্যাম্পাসে এ স্থানের বিশ্লেষিত তথ্য তৎক্ষণাৎ সংরক্ষিত হয়না। ফলে দিক বুঝতে গিয়ে মস্তিষ্ক ধাঁধান্বিত হয়ে পড়ে। কিন্তু আপনি যদি সূর্যোদয়/সূর্যাস্তের দিকে তাকান তাহলে বুঝবেন পূর্ব-পশ্চিম কোন দিকে এবং তার সাথে মিল রেখে উত্তর-দক্ষিণও চিনে যাবেন, এটা কীভাবে? এর কারন আপনার লং টার্ম মেমোরি জানে যে সূর্য পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিমে অস্ত যায়। একই ভাবে কেউ কেউ কিভাবে বুঝতে পারেন তার উত্তর হবে তিনি অবশ্যই লং-টার্ম মেমরিতে সংরক্ষিত দিক নির্দেশক কোন অবজেক্ট দেখেছেন বা উপলব্ধি করেছেন।

3523 views Answered

Related Questions

Next steps