পলিটেকনিক্যালে কেমন করে ভর্তির আবেদন করব ? সরকারি পলিটেকনিক্যালে SMS এর মাধ্যমে আবেদনের নিয়োম কানুন কি? কোন ডিপার্মেন্টের জন্য কি লিখতে হয়? পলিটেকনিক্যালে কোন বিষয় নিয়ে পড়লে বেশি ভালো হয়? প্লিস সঠিক উত্তর গুলো জানান |
2822 views

1 Answers

টেকনিক্যালে ভর্তির আবেদনের নিয়মঃ

অনলাইনে আবেদন ফর্ম পূরণের কমপক্ষে ২৪ ঘন্টা পূর্বে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১৫০ টাকা ফি প্রদান করতে হবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে DTE1st 3 letter of SSC boardSSC rollExam yearSSC reg no. লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (মাদ্রাসা বোর্ডের জন্য MAD এবং কারিগরি বোর্ডের জন্য BTE লিখতে হবে।

উদাহরণ: DTE DHA 789845 2015 1340513405 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

  • ফিরতি এসএমএস এ একটি পিন নম্বরসহ পিতামাতার নাম ও ফি’র পরিমাণ জানাবে। তখন আরেকটি মেসেজ পাঠাতে হবে। এজন্য DTEYESPINMobile number you use (any operator) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: DTE YES 123456 01XXXXXXXXX লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আবেদনকারী টাকার রশিদ নম্বরসহ একটি মেসেজ পাবে। যেটি পরবর্তীতে ব্যবহারের জন্য লাগবে।

  • এরপর কারিগরী শিক্ষাবোর্ডেরওয়েবসাইট এ প্রবেশ করে online admission 1st shift এ টাকার রশিদ নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট অপশনে চাপতে হবে।
  • এসময় একটি মেসেজ পাবেন। সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। পরবর্তীতে ব্যবহারের জন্য ট্রাকিং নম্বরটি সংগ্রহে রাখবেন।

বিস্তারিত তথ্য ও নীতিমালা জানতে ভিজিট করুন:www.techedu.gov.bd

2822 views

Related Questions