দাঁতের থেকে রক্ত পরার কারণ কী?
2 Answers
যে কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে
১) অপরিষ্কার দাঁত
দাঁত অপরিষ্কার থাকার কারণে দাঁতের মাড়িতে জমে যায় ব্যাকটেরিয়া। নিয়মিত দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার না করলে প্লাক জমে মাড়ি ফুলে যায় এবং এর থেকেই মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা শুরু হয়ে যায়।
২) পুষ্টির অভাব
পুষ্টিকর খাবারের অভাবে দাঁত এবং দাঁতের মাড়ির নানা সমস্যা দেখা দেয়। ক্যালসিয়াম, ভিটামিন ডি, সি, ম্যাগনেসিয়াম ও মাছের তেল ধরণের পুষ্টিকর খাবারের অভাব দাঁতে মাড়ি দুর্বল হয়ে পড়ে এবং মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা দেখা দেয়।
৩) ধূমপান
ধূমপানের কারণেও দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে থাকে। এক্ষেত্রে বন্ধুবন্ধু মেডিক্যাল কলেজ ইউনিভার্সিটি ও পিজি হাসপাতাল হতে প্রশিক্ষন প্রাপ্ত বর্তমানে সেলিমুজ্জামান ডেন্টাল অ্যান্ড মেডিক্যাল কেয়ারে কর্মরত ওরাল ও ডেন্টাল সার্জন ডঃ শারমিন সৈয়দ প্রিয়.কমকে বলেন, যারা ধূমপান করেন তারা দাঁতের ও দাঁতের মাড়ির রোগে আক্রান্তের সবচাইতে বেশী ঝুঁকিতে থাকেন। সিগারেটের টক্সিন দেহের ইমিউন সিস্টেমের কর্মক্ষমতা অনেক কমিয়ে দেয় এবং ইনফ্লেমেশনের সৃষ্টি করে। নিয়মিত অনেক বেশী পরিমাণে ধূমপানের কারণে রক্তপাত এবং মারাত্মক ব্যাকটেরিয়ার জন্ম দেয় মাড়িতে।
৪) মানসিক চাপ
দাঁতের গোঁড়া থেকে রক্ত পড়ার অপর একটি কারণ হচ্ছে আপনার মানসিক চাপ। মানসিক চাপের কারনেও দেহের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায়। এবং নানা ধরণের মাড়ির রোগ দেখা দেয়। অবাক হলেও সত্যি যে মানসিক চাপ ইনফ্লেমেশন অর্থাৎ প্রবাহ তৈরি করে ব্লাড ভেসেলে যার ফলে মুখের নমনীয় ও নরম টিস্যু ছিঁড়ে যায় এবং রক্তপাত ঘটায়।
৫) জেনেটিক্যাল সমস্যা
জেনেটিক্যাল কারণেও এই দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে। প্রায় ৩৫% মানুষ পিরিওডেন্টাল রোগ নিয়ে জন্মগ্রহণ করে থাকেন। তাই দেখে নিন আপনার পরিবারের অন্য কারও একই ধরণের সমস্যা রয়েছে কিনা।
৬) চুম্বন বা দাঁত মাজার ব্রাশ শেয়ার করা
ছোঁয়াচে ধরণের কিছু বিষয় এখানে কাজ করে থাকে। একজনের মাড়ি থেকে অন্যজনের মাড়ির রোগ হতে পারে যদি সরাসরি স্যালিভার আদান প্রদান ঘটে। চুম্বন করা বা অন্য আরেকজনের দাঁত মাজার ব্রাশ শেয়ার করার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে।
৭) লিউকোমিয়া
ব্লাড ক্যান্সারের কারণেও অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে। সুতরাং দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার বিষয়টিকে যতোটা সহজ ভাবে নিচ্ছেন বিষয়টি ঠিক ততোটা সহজ নয়।
জেনে নিন প্রতিকারগুলো
দাঁতের গোঁড়া থেকে রক্ত পড়া এবং মাড়ির নানা সমস্যার প্রতিকার সম্পর্কে ডঃ শারমিন সৈয়দ প্রিয়.কমকে জানান খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়। চলুন জেনে নেয়া যাক বিশেষজ্ঞের পরামর্শ-
১) অবশ্যই নিয়মিত দাঁত পরিষ্কার করতে হবে, শুধু ব্রাশ করা নয় ফ্লস এবং ভালো মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে। এবং দাঁত ব্রাশের সঠিক নিয়ম জেনে ব্রাশ করতে হবে যাতে দাঁত ও মাড়ির কোনো ক্ষতি না হয়।
২) দাঁতের জন্য পুষ্টিকর খাবার খেতে হবে প্রতিদিন। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে হবে খাবারের মাধ্যমেই।
৩) পারিবারিক ইতিহাসে দাঁতের সমস্যা থাকলে দাঁত বিষয়ক কোনো সমস্যাকেই অবহেলা করা চলবে না। নিয়মিত চেকআপ এবং প্রয়োজনে চিকিৎসা চিতে হবে।
৪) ধূমপান এবং সরাসরি তামাক পাতা ধরণের জিনিসগুলো কঠোর ভাবে এড়িয়ে চলতে হবে।
৫) যদি দাঁতের সমস্যা থাকে তাহলে দ্রুত তার চিকিৎসা করে সমাধান করতে হবে। নতুবা সঙ্গীর মধ্যে তার প্রভাব পড়ার আশংকা থাকে।
৬) যদি দাঁতের মাড়িতে খুব বেশী সমস্যা না থাকে অর্থাৎ শুধুমাত্র রক্তপড়ার বিষয়টিই মুখ্য হয়ে থাকে তাহলে পরপর দুইবার স্কেলিং এবং অ্যান্টিবায়োটিক সেবন করার পরামর্শ দিয়ে থাকেন ডেন্টিস্টগন। কিন্তু এর পরও যদি রক্তপাত বন্ধ না হয় তাহলে লিউকোমিয়া বা অন্য কোনো সমস্যা হিসেবে ধরে দেয়া হয়। এমতাবস্থায় যতো দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy