আমার প্রশ্ন হলো, Graphic Design শিখতে চাচ্ছি। এখন এটা শিখার পরে আমি কি ভালো কোোন চাকরি পাবো? বা আমার ক্যারিয়ার গড়তে এটা আমাকে কতো টুকু সাহায্য করবে। কেউ বলবেন কী?
3148 views

2 Answers

বর্তমানে আইটি সংক্রান্ত জায়গাগুলিতে কর্মসংস্থান বেশ বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে। গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইনারের এখন বেশ চাহিদা। এছাড়া প্রকাশনী প্রতিষ্ঠান, পত্রিকা অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলিতেও ডিজাইনের কাজ হয়, সেখানে ডিজাইনারের চাহিদা রয়েছে। তাই গ্রাফিক ডিজাইনের কাজ শেখা মোটেই ব্যার্থ হবে না। আপনি নিশ্চিন্তে শিখতে পারেন।

ভালো গ্রাফিক্স ডিজাইনার হলে অবশ্যই কাজ পাওয়া যাবে।  গ্রাফিক্স কর্ম সংস্থান সম্পর্কে এখানে কিছু দেওয়া হলো
 একজন গ্রাফিক্স ডিজাইনার প্রতি বছরে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ১ লাখ ডলার বা প্রায় ৮০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে। বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনে ডিপ্লোমাধারীর বেতন মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা। তবে ব্যাচেলর ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রিধারীদের বেতন মাসিক ৪০ হাজার টাকা থেকে ২লাখ টাকা পর্যন্ত হতে পারে।
এছাড়া অনলাইন মার্কেটপ্লেসে আপনি একটি লগো ডিজাইন করলে ৫০ থেকে শুরু করে ২ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি ৫ থেকে ১০ হাজার ডলার পর্যন্তও হতে পারে। একটি ওয়েবসাইটটের প্রথম পেজ ডিজাইন করার ক্ষেত্রে ৫০ ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন। পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইটের ডিজাইন করে পাওয়া যায় ২শ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত। ব্র্যান্ড অপটিমাইজেশন এবং ব্রশিউর তৈরির প্রজেক্টগুলোও ৩০০ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে মোট কাজের প্রায় ১৪% হল গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়ার কাজ, গতবছরে আয় বৃদ্ধির হার ছিল ৪৪%। ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত শুধুমাত্র ইল্যান্সেই গ্রাফিক্স রিলেটেড জব পোষ্ট হয়েছে ৯ লাখ ১৩হাজারেরও উপরে, এর পেছনে ব্যয় হয়েছে ৫ শত ৩০ মিলিয়ন মার্কিন ডলার। তাই ফ্রিল্যান্সার হতে চাওয়া তরুণ-তরুণীদের জন্যে অন্যতম পছন্দ হতে পারে এ ক্ষেত্রটি।
এজন্য বলতে পারি গ্রাফিক্স উজ্জল ভবিস্থ্যতের সম্ভাবনা রয়েছে।

সংগৃহীত: বিস্ময় 

3148 views

হ্যা।।। আপনি ভাল করে শিখলে ভাল কোম্পনিতে চাকরি পাবেন।।। চাকরি না পেলেও 99 জিজাইন্স মার্কেটপ্লেসে আয় করতে পারবেন।।। তাছারা আপনি বসে বসে আয় করতে পারবেন।। যেমন, আপনি একটা পাসপোর্ট ডিজাইন করে বিদেশী মার্কেটে ছেরে দিলে বায়াররা ওহা কিনে নিবে আপনার আয় হবে।।। তবে আপনার আয়ের একাংস মার্কেটপ্রতিষ্ঠানকে দিতে হবে।

3148 views

Related Questions