1 Answers
অনলাইনে উপার্জনের যতগুলো মাধ্যম রয়েছে, তন্মধ্যে ওয়েব সাইট ডিজাইন ও ডেভলপমেন্ট হচ্ছে সবচেয়ে চাহিদাপূর্ণ ক্ষেত্র। সমগ্র বিশ্বের ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত, সামাজিক প্রায় সকলেই ক্রমশ ইন্টারনেটের দিকে ঝুকেঁ পড়ছে। সকলেই চাচ্ছে, তার একটি ভার্চুয়াল ঠিকানা হোক। ফলে এ সম্পর্কিত কাজের জন্য ওয়েব ডিজাইনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে, ফ্রিল্যান্সিং মার্কেটে যত ধরনের কাজ রয়েছে, তার মধ্যে ওয়েব সাইট ডিজাইন ও ডেভলপমেন্টের কাজই সর্বাধিক। একজন প্রফেশনাল ওয়েব ডেভলপারের কাজের ক্ষেত্র অনলাইনে এতটাই বিস্তৃত যে, ফ্রিল্যান্সিং এর বিশাল বাজেটের কাজ করে অর্থ উপার্জন করতে পারে, ব্লগিং করে উপার্জন করতে পারে, বিভিন্ন অনলাইন শপিং মার্কেটে নিজের তৈরিকৃত ডিজাইন জমা দিয়ে উপার্জন করতে পারে। এ ধরনের বহুমূখী উপার্জনের রাস্তা খুলে যায় একজন প্রফেশনাল ওয়েব ডেভলপারের জন্য । ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে রয়েছে ওয়েব ডেভেলপারের ব্যাপক কাজের চাহিদা। একজন ফ্রিল্যান্সার প্রতি ঘন্টায় ১০ থেকে ১২ ডলার রেটে কাজ শুরু করতে পারে। তবে সময়ের সাথে সাথে সে যদি সফলতার সঙ্গে কাজ করতে পারে তাহলে সে তার রেট ভবিষ্যতে আরো বাড়িয়ে নিতে পারবে। একজন অভিজ্ঞ ওয়েব ডেভেলপারের ঘন্টায় ৮০ থেকে ১০০ ডলার রেটেও কাজ করতে পারে। প্রত্যেকদিন যদি কোন ডেভেলপার দিনে ৮ ঘন্টা কাজ করে তাহলেও তার আয় কোথায় গিয়ে দাড়ায সেটি সহজেই অনুমেয়।