আমি নামাজ পড়া শিখতে চাই?
2 Answers
নামাযের নিয়ত করাঃ নামায শুরুর আগে নির্দিষ্ট নামাযের জন্য নিয়ত করা প্রত্যেক নামাযীর উপর আবশ্যক। নিয়তের স্থান হল অন্তর। মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করার প্রয়োজন নেই। কেউ যদি মুখে নিয়তের শব্দগুলো বলে তাতে সমস্যও নেই। (যারা বলে মুখে নিয়ত করা বিদআত তারা সবচেয়ে বড় বিদআতী , ফিতনাবাজ ) ৩) কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ানোঃ রাসূল ( সাঃ) যখনই নামাযে দাঁড়াতেন, কিবলার দিকে মুখ করে দাঁড়াতেন। তিনি বলেছেন , যখন তুমি নামাযে দাঁড়াবে, তখন পরিপূর্ণরূপে অযু করবে , অতঃপর কিবলামুখী হয়ে আল্লাহ আকবার বলবে। ৪) নাভির নিচে হাত রাখাঃ রাসূলুল্লাহ (সাঃ ) নামাযে দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে স্থাপন করতেন। ( আবু দাউদ - নাসাঈ) নাভির নিচে হাত রাখাটাই ছহীহ হাদীছ দ্বারা সাব্যস্ত। এছাড়া অন্য কোথাও রাখার হাদীছ বিশেষ করে বুকের উপর হাত রাখার হাদীস দুর্বল। ৫) ছানা পাঠ করাঃ রাসূলুল্লাহ (সাঃ ) থেকে ছানা পাঠের বিভিন্ন বাক্য প্রমাণিত আছে। সাধারণ পাঠকদের সুবিধার্থে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সহজ দু ‘আটি এখানে উল্লেখ করা হল। ( َﻚَﻧﺎَﺤْﺒُﺳ َّﻢُﻬﻠَﻟَﺍ َﻙِﺪْﻤَﺤِﺑَﻭ ﻙَﺭﺎَﺒَﺗَﻭ َﻚُﻤْﺳَﺍ ﻰَﻟﺎَﻌَﺗَﻭ َﻙُّﺪَﺟ َﻻَﻭ َﻪَﻟِﺇ َﻙُﺮْﻴَﻏ ) উচ্চারণঃ “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতাবারাকাস্মুকা ওয়া তা‘ লা যাদ্দুকা ওয়া লাইলাহা গাইরুকা” অর্থঃ “হে আল্লাহ! আমি তোমার প্রশংসা জড়িত পবিত্রতা জ্ঞাপন করছি , তোমার নাম বরকতময় , তোমার মহানত্ব সমুন্নত। আর তুমি ছাড়া প্রকৃত কোন মাবুদ নাই ”। ৬) সিজদার স্থানে দৃষ্টি রাখাঃ নবী ( সাঃ) নামায অবস্থায় মাথা সোজা রেখে যমীনের দিকে দৃষ্টি রাখতেন। তাঁর দৃষ্টি সিজদার স্থান অতিক্রম করতো না।
আপনাকে নামাজ শেখানোর বিস্তারিত বণ'না পুবে'র ভাই দিয়েছেন। তবে নামাজ শেখার আগে আপনাকে যা করতে হবে তা হল:
সব' প্রথমে সুরা ফাতিহা, কয়েকটা পবিত্র কোরানের সুরা, আত্তাহিয়াতু, নামাজের দরুদ শরীফ এবং দোয়া কুনুত দোয়া মাছুরা ছহি করে মুখস্ত রাখতে হবে তাহলেই আপ্নি নামাজ শিখতে ও পড়তে পারবেন ইনশাল্লাহ । আল্লাহ আপ্নাকে নামাজ শেখা ও স ঠিক ভাবে আদায় করার তাওফিক দান করুন আমিন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy