5 Answers
৩০০০০ ও ৩৫০০০ হাজারের মধ্যে ল্যাপটপ কিনলে ভালো হবে। >ল্যাপটপের প্রধান সুবিধা হচ্ছে এটি খুব সহজেই বহন করা যায়। তাই যে ল্যাপটপ কিনবেন তার ওজন কেমন সেটা জেনে নিন। ছোট স্ক্রিনের ল্যাপটপের ওজন সাধারনত কম হয় বলে বহন করা সুবিধাজনক; এসব ল্যাপটপের দামও তূলনামূলকভাবে বেশি। তবে গ্রাফিক্সের কাজ যারা করবেন তাদের জন্য একটু বড় স্কিনের ল্যাপটপ কেনাই ভালো। তবে আউটডোরে বেশি ব্যবহারের প্রয়োজন হলে কম ওজনের ল্যাপটপ কেনাই ভালো। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো-আপনি কেমন স্ক্রিনের ল্যাপটপ ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
বহনের জন্য ল্যাপটপের জুড়ি নেই । এটি যেকোন জায়গায় যেকোন পরিস্থিতিতে ব্যবহার করা যায় । কিন্তু কম দামের ল্যাপটপ অনেক সময় বিরক্তির কারণ হয় । কম দামের ল্যাপটপ গুলোর ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায় । তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে । তাই আপনার বাজেট যেহেতু ৩০ থেকে ৩৫ হাজার , তাই আমার মতে ডেক্সটপ কম্পিউটার কেনাই ভালো । কম দাম হলেও এগুলো ভালো টিকে থাকে এবং এই দামের ল্যাপটপের চেয়ে বেশিদিন ব্যবহার করতে পারবেন ।
অবশ্যই ল্যাপটপ কিনলে ভালো হবে। নিচের ল্যাপটপ গুলো দেখতে পারেন। 1।Dell Vostro 3458 Core i3-4005U ৳38,690.00 ▪ Processor: Intel Core i3-4005U Processor (3M Cache, 1.70 GHz) ▪ RAM:4GB DDR3,HDD: 500GB ▪ 14.0-inch HD (1366 x 768) Anti-Glare LED-Backlit Display 2।Dell Inspiron 3442 4th Gen Core i3 ৳34,980.00 ▪ Processor: 4th Gen Intel Core i3-4005U (3M Cache, 1.7 GHz) ▪ RAM:4GB DDR3,HDD: 500GB ▪ Display: 14.0"(35.6cm) LED Backlit ৩।Dell Inspiron 3542 4th Gen Core i3-4005U ৳34,980.00 ▪ Processor: 4th Gen Intel Core i3-4005U (3M Cache, 1.7 GHz) ▪ RAM:4GB DDR3,HDD: 500GB ▪ Intel HD Graphics 4400 ▪ Display: 15.6"(35.6cm) LED Backlit
আপনি কি কাজে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে। শুধু কমার্শিয়াল বা পড়াশুনা কাজের জন্য হলে ল্যাপটপ ভালো হবে। নতুবা কম্পিউটার। কারণ আপনি পরবরী্তে পিসির যেকোনো হার্ডওয়্যার সংযোজন করতে পারবেন যা ল্যাপটপে সহজসাধ্য নয়। অপরদিকে ল্যাপটপের সার্ভিসিংও যথেষ্ট ব্যয়বহুল।
সুবিদার দিক থেকে ল্যাপটপ ভাল। কারন, এটা যেকোন জায়গায় নেয়া যায়।।।চার্জ দিয়ে চালানো যায়। সিডি চালানো যায়।। তবে অসুবিদেটা হলো, পিসির একটি পার্টস যদি নস্ট হয় তাহলে ২০০ -৩০০+ টাকার মধ্যে সারা যায়।। কিন্তু ল্যাপটপ নস্ট হলে সারতে ৩ -৪ হাজার টাকা লাগে।।