প্রেগনেন্সি টেস্ট করলে ফল আসতে পারে কিনা?
আমার নিয়মিত মাসিক হয়। গত মার্চের ২২ তারিখে মাসিক হয় আর ২৮ শে মার্চ এবং ১৪ এপ্রিল আমার হাজবেন্ডের সাথে মিলন হয় কোন প্রোটেকশন ছাড়াই। তারপর এপ্রিলে আামার আার মাসিক হয়নি। এখনো হয়নি। আামার প্রেগনেন্ট হওয়ার কি কোন সম্ভাবনা আছে কি? আমি এখন প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করলে কি সঠিক ফল আসবে?
3130 views
1 Answers
★ প্রেগনেন্সি টেস্টিং কিট (Pregnancy Testing Kit) ,, দ্রুত ফলাফল দেয় এবং আপনি একান্তে পরীক্ষাটি করতে পারবেন। আপনার নিয়মিত মাসিক বন্ধ আছে - সেইটি খেয়াল করার প্রথম দিনই আপনি প্রেগনেন্সি টেস্ট করতে পারেন আপনার মূত্র পরীক্ষার মাধ্যমে। তবে মাসিক বন্ধ হবার ১ সপ্তাহ পরে যদি পরীক্ষাটি করা হয় তবে পরীক্ষার ফলাফল আরো নিশ্চিত করে বলা যায়। গর্ভধারনের বিষযটি সাধারনত মাসিক বন্ধ হবার ১ সপ্তাহ আগেই ঘটে থাকে। সে কারনে কিছু আধুনিক পরীক্ষায় মাসিক বন্ধ হবার আগেই পরীক্ষার ফল পাওয়া যায়। দিনের যে কোন সময়ের মূত্রের মাধ্যমে এই পরীক্ষা করা যায়, তবে সকাল বেলায় প্রথমবার মূত্র ত্যাগের সময় নমুনা সংগ্রহ করা ভালো।
3130 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy