5 Answers
ব্যাকগ্রাউন্ডে এ্যাপস রানিং থাকলে চার্জ অটো শেষ হতে পারে। মোবাইলে থার্ডপার্টি এ্যাপস বেশি থাকলে, যেমন 9apps, mobogenie, mobi marker,ইত্যাদি। এবং মোবাইলে এ্যাপস অটো আপডেট চালু থাকলে। মোবাইলের চার্জ অটোমেটিক শেষ হয়ে যেতে পারে।
অ্যান্ড্রয়েড ফোনের চার্জ বিভিন্ন কারণে কমতে থাকে। দেখে নিন কারণগুলো কি;;; কোন ফ্যাক্টরগুলো বেশি ব্যাটারি খরচ করেঃ ১। Wireless Technology: এন্ড্রয়েড ফোনে যে সকল ওয়্যারলেস প্রযুক্তি আছে সে গুলো অনেক বেশি ব্যাটারি খরচ করে। আপনি ফোনের অনেকক্ষন কথা বললে চার্জ শেষ হওয়াটা খুবই স্বাভাবিক। আপনি যদি 2G ব্যবহার না করে 3G ব্যবহার করেন, তাহলে ব্যাটারি তুলনামূলকভাবে বেশি খরচ হবে। 4G (যদিও দেশে নাই) ব্যবহার করলে আরও বেশি। যদি নেটওয়ার্ক না থাকে তাহলে আরও বেশি ব্যাটারি যাবে, কারন তখন আপনার ফোন স্ট্রং নেটওয়ার্ক পাওয়ার জন্য বার বার চেষ্টা করতে থাকবে। Wi-Fi চালু রাখলে সেটি কিছুক্ষন পরপর Wi-Fi নেটওয়ার্ক সার্চ করবে, যা দ্রুতই আপনার ফোনের ব্যাটারি খরচ করবে। একই কথা Bluetooth এর জন্যও প্রযোজ্য। ২। Screen Brightness: আপনি যদি আপনার ফোনের স্ক্রিন ব্রাইটনেস সবসময় ১০০% এ রেখে দেন তাহলে ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হবে। কারন উজ্জ্বল আলো ছড়ানোর জন্য অনেক ব্যাটারি/শক্তি লাগবে। ৩। Live Wallpaper: আপনারা অনেকেই এন্ড্রয়েডে লাইভ ওয়ালপেপার দিয়ে রাখতে পছন্দ করেন। কিন্তু এই জিনিসও ব্যাটারি খরচের পেছনে ভূমিকা রাখে। ৪। Gaming & Video: এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেকক্ষণ গেম খেললে বা মুভি দেখলে ব্যাটারি যাবেই। নেটে লাইভ স্ট্রিমিং বা অনলাইন গেম খেললেও ব্যাটারি খরচ হবে অনেক। ৫। Google GPS & Location Service: সব এন্ড্রয়েড ফোনেই গুগলের জিপিএস এবং লোকেশন সার্ভিস থাকে। এগুলো চালু করে রাখলে ফোন কিছুক্ষণ পরপর অযথাই আপনার লোকেশন গুগলে কাছে পাঠিয়ে synchronize করে, যেটা আপনার ফোনের চার্জ নষ্ট করে। ৬। Synchronization: ফোনে Gmail এবং অন্য একাউন্ট সিনক্রোনাইজ করে রাখলে সেগুলো নির্দিষ্ট সময় পরপর আপডেট নেয় যা অনেক ব্যাটারি কনজিউমিং। ৭। Auto Update: ফোনে অটো আপডেট চালু রাখলে এপ্লিকেশন গুলো আপনার অজান্তেই আপডেট নেবে, ফলাফল চার্জ শেষ। ৮। Application: আপনি অযথাই অনেকগুলো এপ্লিকেশন চালু করে রাখলে সেগুলো আপনার ফোনের চার্জ এমনিই শেষ করবে। অর্থাৎ মোট কথা হচ্ছে আপনি যদি আপনার ফোন ব্যবহার করেন তাহলে চার্জ যাবেই, স্বাভাবিক ব্যাপার। এটা থামানো সম্ভব না। আপনি ফোন ইউজও করবেন, আবার চাইবেন চার্জ যাবে না তাহলে নিউক্লিয়ার পাওয়ারড ব্যাটারি লাগাতে হবে।
আপনার ফোনে অনেক এপস ইন্সটল দেওয়ার ফলে সেগুলো রানিং হয়ে থাকার জন্য এমনিতেই চার্য চলে যায়। আপনি battery doctor এপসটি ইউজ করতে পারেন তাহলে এ সমস্যা থেকে মুক্তি পাবেন।
অটো চার্জ শেষ হওয়ার অনেক কারন থাকে, তবে ব্যাটারী থেকে সমস্যা করতে পারে চেঞ্জ করে দেখুন।
DU Battry Saver ব্যাবহার করে দেখতে পারেন এতে রানিং Apps বন্ধ করে । তবে একরাব ফ্যাকট্রি ডাটা রিস্টোর দিয়ে অল্প Apps ইনিস্টল দিয়ে মোবাইল ব্যাবহার করলে ভাল হয় ।