2 Answers
pool আর বিলিয়াড অনেকটা একই। বিলিয়ার্ড বোর্ডে অনেক রকমের খেলাই খেলা যায়। এদের মাঝে অন্যতম হলো "এইট বল", "ইউরো নাইন বল" ও "স্নোকার"। এক এক করে নিয়ম বলে যাচ্ছি। এইট বল (8ball) খেলায় ৩ ধরণের বল থাকে। ৭টি এক রঙা বল (solid) আর ৭টি সাদার উপর রঙিন দাগ কাটা (stripe) বল। আর আরেকটি হলো ৮ নম্বর কালো বল, যাকে 8Ball বলা হয়। বিলিয়ার্ডের সবচেয়ে কমন বিষয়, একটা লাঠি ও একটি সাদা রঙের বল, যাকে বলা হয় স্ট্রাইক। আপনার কাজ লাঠি দিয়ে স্ট্রাইকে আঘাত করে বলগুলো গর্তে ফেলা, অনেকটা দেশীয় ক্যারম খেলার মত। এবার ফিরে আসি 8ball খেলার নিয়মে। এই খেলায় যে খেলোয়ার প্রথম যে রঙের (কালো বলটি বাদে) বলটি গর্তে পাঠাতে পারবেন, সেই রঙের (স্ট্রাইপ অথবা, রঙিন) সবগুলো বল তার ফেলতে হবে, এবং তার প্রতিপক্ষ পাবে অপর রঙের বলগুলো। আপনার কাজ এখন হবে, আপনার রঙের সবগুলো বল গর্তে ফেলা। যে আগে নিজের রঙের সবগুলো বল গর্তে ফেলতে পারবে, সে পরবর্তীতে 8Ball টি গর্তে ফেলতে চেষ্টা করবেন। কিন্তু, আপনার সবগুলো বল গর্তে পরার আগে যদি কালো বলটি ভুলক্রমে ফেলে দিয়ে থাকেন, তবে আপনার প্রতিপক্ষ বিজয়ী হয়ে যাবে। আপনি কোন স্ট্রাইকে বল ফেলতে না পারলে পালা বদল হবে, আর ফেলে দিলে পালা আপনারই থাকবে। ফাউল হবে, যদি আপনার স্ট্রাইক আগে প্রতিপক্ষের বলে স্পর্ষ করে, তাহলে। তখনও পালা বদল হবে, আর ঐ স্ট্রাইকে আপনার কোন বল গর্তে গেলে তা তুলে আনা হবে। সাদা বল অর্থাৎ স্ট্রাইকটিও গর্তে পরলে ফাউল ধরা হবে। ইউরো নাইন বলও একই নিয়ম, তবে সেখানে আপনার সবগুলো বল ক্রমিক নম্বর অনুযায়ী ফেলতে হবে। ১ এর পর ২, ৩, ৪ এভাবে। ক্রম ভেঙে অন্য বল ফেলে দিলে ফাউল হবে। প্রতিপক্ষের বলে আগে আঘাত করলেও ফাউল হবে। বাকি নিয়ম আগের মতই। স্নোকার খেলার নিয়ম একটু ভিন্ন। আপনাকে সেখানে ৮টি বলের সাথে অনেকগুলো লাল বল দেওয়া হবে, আপনার কাজ আগে লাল বলগুলো ফেলে তারপর ক্রম অনুযায়ী অন্যান্য বলগুলো গর্তে ফেলা। প্রতিটি লাল বলে ১ পয়েন্ট, ও অন্যান্য বলগুলোর উপর নিজেদের ক্রম অনুযায়ী পয়েন্ট রাখা আছে। শুধু ৮ বলে আমাদের কেরামের "রেড" গুটির মত বেশি পয়েন্ট, অর্থাৎ ৫০ পাওয়া যায়। অনেকে আবার ১০ পয়েন্টেও খেলে। সবার শেষে তাই ফেলতে হয় ৮ বল। এর আগে ফেলে দিলে ফাউল (৫ পয়েন্ট কাটা) হয় এবং বলটি আবার তুলে বোর্ডে রাখা হয়। আর অন্যান্য প্রতিটা ফাউলের জন্য আপনার ১ পয়েন্ট করে কাটা পরবে। স্ট্রাইক বলটি কখনো গর্তে ফেলে দিলে। আশা করি একটু ধারণা পেয়েছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy