আমি আউটসোসিং এর কাজ শিক্ষতে চাই। এর জন্য আমি কি করব।এবং কত দিন সময় লাগবে।
3083 views

2 Answers

আপনি যেকোন কম্পিউটার ট্রেনিং সেন্টারে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। অথবা আরো অন্যান্য বিষয় আছে আপনি সেগুলোর উপর কোর্স করতে পারেন।

3083 views

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এ অনেক ধরনের কাজ পাওয়া যায় তবে ওয়েব ডেভেলপমেন্ট ও এসইও সংক্রান্ত কাজ এখানে সবচেয়ে বেশি। প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন কাজটি করবেন এরপর সেটা ভালভাবে শিখে নিন এবং সবশেষে আউটসোর্সিং এ আসুন।রথমেই যে জিনিসটি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি বড় ধরণের একটা প্রতিযোগিতায় নামতে যাচ্ছেন যেখানে আপনার প্রতিযোগী হবে সারা বিশ্ব থেকে আরও অনেক মানুষ।অনলাইনে প্রচুর পরিমাণ রিসোর্স আছে যেখান থেকে আপনে শিক্ষতে পারবেন। ভালো কিছু শিক্ষতে হলে ইংরিজী ভিডিও টিউটরিয়েল দেখে শিক্ষতে হবে। তবে বর্তমানে বাংলাদেশে অনেক অভিজ্ঞ ভাইদের বাংলা টিউটরিয়েল আছে যা দেখে আপনি ঘড়ে বসে শিক্ষতে পারবেন। ➡ গ্রাফিক্স ডিজাইন অনলাইনে প্রচুর টিউটোরিয়াল পাবেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের। এদুটি জিনিসে সিদ্ধহস্ত হতে হবে। গ্রাফিক্সের কাজ করতে সৃজনশীলতা (creativity) বড় একটি দক্ষতা। আপনার সৃজনশীলতা যত গভীর হবে আপনি তত নতুন নতুন আইডিয়া তৈরী করতে পারবেন। এবং আপনার ডিজাইন হবে সবার থেকে আলাদা ফলে আপনার চাহিদাও হবে সবার থেকে বেশি। শেখা মোটামুটি সহজ, প্রতিদিন ৩/৪ ঘন্টা করে পরিশ্রম করলে ৬ মাসেই প্রফেশনাল পর্যায়ের PSD ডিজাইন করা সম্ভব। (মেধার উপর নির্ভরশীল) আমার দেখা কিছু ভালো সাইট http://www.techtunes.com.bd/(Online best tech site in bangla)*** http://repto-edu.com/(New Online Video learning site)** http://www.alherabd.com/ (এইটার ডিভিডি নিতে পারেন) http://www.projuktiteam.com/(গ্রাফিক্সের জন্য ভালো)*** https://www.youtube.com/(bdprozukti- বিডি প্রযুক্তি)(chobirdokan) (thenewboston)*** http://tanbircox.blogspot.com/(Bangla All Book) ➡ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) SEO মানে ‍Search Engine Optimization। বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ তার প্রয়োজনীয় তথ্য খুজে পেতে গুগলে সার্চ করে। গুগল তখন তার সার্চ রেজাল্ট পেজে অনেকগুলো সাইটের ফলাফল প্রদর্শন করে। কোনটি প্রথমে কোন ওয়েবসাইটের নাম হয়ত প্রদর্শন করে ২নং পেজে। যেটি প্রথমে দেখা যাচ্ছে সেটি প্রথমে দেখাচ্ছে কারন সেটিকে এসইও করা হয়েছে। কোন ওয়েবসাইটকে সার্চের প্রথমে প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটিকে এসইও বলে। যখন আপনার ওয়েবসাইট সার্চের প্রথমে থাকবে তখন ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি পায়। আর ভিজিটর বৃদ্ধি হলে ইনকামও বৃদ্ধি পায়। আমার দেখা কিছু ভালো সাইট 1.http://it-bari.com/what-are-in-our-complete-seo-bangla-tutorial/(এইটার ডিভিডি নিতে পারেন অনেক ভালো)*** http://www.techtunes.com.bd/seo/tune-id/233927 (Online best tech site in bangla)*** http://alherabd.com/product_all/seo.html(এইটার ডিভিডি নিতে পারেন) https://www.youtube.com/(SEO HelpBd) http://repto-edu.com/(New Online Video learning site)** যে কাজই করতে চান না কেন আগে সেটাতে দক্ষতা অর্জন করুন এরপর ফ্রিল্যান্সিং এ যান। কিছু জানলেন কিংবা ভাসা ভাসা ধারনা এরুপ দক্ষতা নিয়ে ওডেস্ক বা যেকোন মার্কেটপ্লেসে একাউন্ট খোলা হতাশা ছাড়া কিছু দিতে পারবেনা।

3083 views

Related Questions