2 Answers
চিচিঙ্গা হচ্ছে একটি সবুজ সবজি। চিচিঙ্গায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস। চিচিঙ্গায় কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ শিম, আলু, কাঁচকলা, কুমড়া, বেগুন ও পটোলের চেয়ে বেশি। এ ছাড়া ভিটামিন ‘এ’, ভিটামিন ‘বি১’ ও ভিটামিট ‘বি২’ আছে যথেষ্ট পরিমাণে। প্রতি ১০০ গ্রাম চিচিঙ্গায় খাদ্যশক্তি থাকে ২৩ ক্যালরি, আমিষ ১ গ্রাম, শকর্রা ৪.৪ গ্রাম, ক্যালসিয়াম ৫০ মিলিগ্রাম, ফসফরাস ২০ মিলিগ্রাম, আয়রন ১.১ মিলিগ্রাম, ভিটামিন ‘এ’ ১৬০ আইইউ, ভিটামিন ‘বি১’ ০.০৪ মিলিগ্রাম ও ভিটামিন ‘বি২’ ০.০৬ মিলিগ্রাম। চিচিঙ্গার উপকারীতা: ১. যাঁদের চুল ঝরে যাচ্ছে, চিচিঙ্গা তাঁদের জন্য খুব কার্যকর। ২.এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক; শরীরের রোগ প্রতিরোধে অনান্য ভূমিকা পালন করে। ৩. চিচিঙ্গা খেলে শরীরের যেকোনো ধরনের ক্ষত দ্রুত শুকিয়ে যায়। ৪.এতে প্রচুর আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয়। ৫.এতে বিভিন্ন ধরনের অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান বিদ্যমান। তাই শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচায়। ৬.দেহের পানিশূন্যতা রোধ করতে পারে চিচিঙ্গা। ফলে ত্বকের আর্দ্রতা রক্ষা হয়। ৭.জ্বরের সময় চিচিঙ্গা খেলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়। ৮. চিচিঙ্গা ডায়াবেটিস ও জন্ডিসের রোগীদের জন্য উপকারী। ৯.এই সবজিতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করে।
চিচিঙ্গার উপকারিতা আমাদের দেশের অতি পরিচিত ও মজাদার একটি সবজির নাম চিচিঙ্গা। এটি বর্ষাকালীন। অতএব, এখন বাজারে প্রচুর চিচিঙ্গা চোখে পড়ে। এটি সবজি বলে রান্না করে খাওয়ার প্রচলনই বেশি। তবে চিকিৎসা বিজ্ঞানেও এর প্রয়োজনীয়তা ও ব্যবহার রয়েছে, যা অনেকেরই অজানা। চিচিঙ্গার আরো কিছু প্রচলিত বা স্থানীয় নাম রয়েছে। যেমন- রেখা, কইডা, স্ন্যাক গার্ড, সার্পেন্ট গার্ড, পাদোয়াল, টমেটো গার্ড ইত্যাদি উল্লেখযোগ্য। জানা গেছে, প্রতি ১০০ গ্রাম চিচিঙ্গায় আর্দ্রতা ৯৫ দশমিক ৬ শতাংশ, এনার্জি বা ক্যালরির পরিমাণ ১৮ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট ৩ দশমিক ৪ গ্রাম, ফাইবার ০ দশমিক ৮ গ্রাম এবং ফ্যাট রয়েছে ০ দশমিক ৪ গ্রাম প্রায়। খনিজ বা মিনারেলের দিক বিচার করলে দেখা যায় এতে ক্যালসিয়ামের পরিমাণ ২৭ মিলিগ্রাম, কেরোটিন ৯৭ মিলিগ্রাম প্রায়, ফসফরাস আছে প্রায় ২২ মিলিগ্রাম এবং আয়রন আসে ০ দশমিক ৪ মিলিগ্রাম। আর ভিটামিনের দিক বিচার করে সংশ্লিষ্টরা দেখেছেন চিচিঙ্গায় প্রতি ১০০ গ্রামে থিয়ামিন আছে প্রায় ০ দশমিক ০৫ মিলিগ্রাম, নিয়াসিন ০ দশমিক ৫ মিলিগ্রামএবং রিভোফ্লোবিন আছে ০ দশমিক ০৭ মিলিগ্রাম প্রায়। চিচিঙ্গার পুষ্টিমান : এটি একটি ন্যাচারাল এন্টিবায়োটিক তরকারি, যাতে আছে বিভিন্ন ধরনের এন্টি- ইনফ্লামেটরি উপাদান। এতে আছে ডায়েটরি ফাইবার এবং নানা ধরনের মেডিসিনাল কম্পাউন্ড। চিচিঙ্গা খাওয়ার উপকারিতা : এ তরকারি নিয়মিত ও পরিমাণ মতো খেলে বিভিন্ন ধরনের ক্ষত সারে। শ্লেশ্মা দূর হয়। দেহের পানি ঘাটতি পূরণ করে। গরমের সময় এমন সমস্যা বেশি দেখা দেয়। এই তরকারি ত্বকের আর্দ্রতা রোধ করে। দেহের উচ্চতাপমাত্রা নিয়ন্ত্রণে আনে। সিজেনাল জ্বরের মহৌষধ চিচিঙ্গা। চিচিঙ্গা খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। এর পাতার রস জন্ডিস ও হার্টের বিভিন্ন রোগে পালন করে উপকারি ভূমিকা। নিয়মিত চিচিঙ্গা খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যায় আরাম পাওয়া যায়। হাত- পায়ের জ্বালাপোড়া কমায়। এর আরো উপকারিতা আছে।