1 Answers

পরিবেশের উপাদানসমূহ পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত।পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থেই এই জটিল সম্পর্কের সৃষ্টি হয়েছে।বিপুল সংখ্যক জীবের তৎপরতার মধ্য দিয়ে পরিবেশে এই ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।পরিবেশের কেবলমাত্র একটি বিশেষ প্রজাতির বিলুপ্তি বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে।সে কারণে পরিবেশ স্থিতিশীল রাখার জন্য জীববৈচিত্র্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।কোনো জীবকেই অপ্রয়োজনীয় বলা যায় না।পরিবেশ থেকে কোনো প্রজাতি বিলুপ্ত হলে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়।কাজেই বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্রের ভূমিকা অনস্বীকার্য।।

3199 views Answered

Related Questions

Next steps