আমি মানসিক ভাবে খুব অসুস্থ। আমি খুব ভয় পাই এবং বুকের হার্ডবিট বেড়ে যায়?
5 Answers
কিছু কিছু মানুষ আছে যাদের অভিযোজন ক্ষমতা ততটা ভালোনা,, এটা সময়ের সাথে বড় হয়ে উঠার প্রক্রিয়া... আপনি তেমনি একজন ব্যক্তি হতে পারেন।। আসলে এটা আপনাকেই ঠিক করে নিতে হবে।। আপনাকে আত্মবিস্বাস নিতে হবে।। আল্লাহার কাছে প্রার্থনা করবেন।। আসলে আপনার অভিযোজন সেরকম হয়নি।।।।।।।।
ডাক্তারী ভাষায় এ ধরনের সমস্যা কে social phobia বলা হয়ে থাকে। আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে, কোন কাজে ভয় পাওয়া চলবেনা। এধরনের সমস্যার জন্যে কাউন্সিলিং করালে ভাল হয়ে যায়। মানে আপকে বোঝানো, যে এটা গুরুতর কোন সমস্যা নয়। নিজে নিজেকে প্রশ্ন করুন অন্যরা পারলে আমি কেন পারিনা। মানসিক শক্তি বাড়ান। তারপরও বলবো একজন সাইকিয়াট্রিকের পরামর্শ নিবেন।
চারটি উপায় নিয়ে আলোচনা করা হলো: খাবার-দাবার:----বিভিন্ন গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন যে সুষম খাবার কেবল আমাদের শরীরকেই নয়, মনকেও ভালো রাখে। মনকে ফুরফুরে রাখতে মন ভোরে খাওয়ার চাইতে সঠিক খাবার খাওয়া জরুরি। ব্যায়ামে শরীর নয়, মনও ভালো থাকে:------মানসিক স্বাস্থ্যের জন্য শারীরিক ব্যায়াম খুবই জরুরি। ব্যায়াম আপনার শরীরকে ছিপছিপে ও সুন্দর রাখে, ফলে বাড়ে আত্মবিশ্বাস- এই কথা সকলেই জানেন। কিন্তু ব্যায়াম আসলেই যে মানসিকতা ভালো রাখে এটা অনেকের জানা নেই। স্ট্রেস কমানোর অনুশীলন:------স্ট্রেস কমানোর জন্য মানসিক ব্যায়াম। মেডিটেশন এক্ষেত্রে দারুণ উপকারী। দৈনিক ২৫ মিনিট করে মেডিটেশন আপনার মনকে স্থির রেখে মানসিক স্বাস্থ্য উন্নত করবে। পর্যাপ্ত ঘুম:----শরীরকে সুস্থ রাখতে যেমন পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই, তেমনই মনকে সুস্থ রাখতেও ঘুমের কোনো বিকল্প নেই। এগুলি মানতে থাকুন, আর মনের উপার বিশ্বাস রাখুন, দেখবেন ঠিক হয়ে যাবে।
মানসিক সমস্যা যখন একজন মানুষের মধ্যে দেখা যায় তখন তাকে অবশ্যই মানসিক ডাক্তার এর চিকিৎসা গ্রহণ করতে হয় আপনার স্নায়ুবিক দুর্বলতা রয়েছে, আপনি নিজেকে কিছু টা পরিবর্তন করতে পারেন, ১. মন মানসিকতা সব সময় ঠিক রাখুন ২. সব কিছু তে ধৈর্য্য ধরুন, ৩. মনের সাহস বাড়ান, ৪. সবার সাথে মিলামেশা করুন কথা বলুন, ৫. লেখাপড়া করুন মনোযোগ দিয়ে, ৬. নিজের প্রতি আত্মাবিশ্বাস রাখুন এবং একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিন,
এটাকে ডা ঃ ভাষায় বলে phobia. অর্থাৎ কোন কিছুতে ভয় পেয়ে যাওয়া। এটা আমার সম্পূর্ন অভিজ্ঞতা থেকে আপনাকে বলতেছি। এটা এক প্রকার মানসিক সমস্যা। উপরের এক ভাই কাউন্সিলিং এর কথা বলেছেন। কাউন্সিলিং অনেক পরের কথা । এটা আমার ও হয়ে ছিল এবং এখন ও মেডিসিন চলছে । আমি আগের থেকে অনেক সুস্থ আল্লহর রহমতে । আপনাকে আমি ডাঃ এর নাম সহ ঠিকানা দিচ্ছি আপনি ঢাকায় থাকলে ওনাকে দেখেতে পারবেন । তবে আগেই বলি এর চিকিৎসা দীর্ঘ মেয়াদি।
ডাঃ মোঃ সাব্বির রহমান।
এম,বি,বি,এস ডি,পি এম (ডি,ইউ)
সহযোগী অধ্যাপক ও বিভাগীও প্রধান (মানসিক বিভাগ)
স্যার সলিমুল্লাহ মেডিকেল ও মিডফোর্ড হাসপাতাল, ঢাকা।
মনোরোগ, স্নায়ুবিক রোগ, মানসিক যৌন রোগ বিশেষজ্ঞ।
চেম্বার
ল্যাব সাইন্স ডায়াগনষ্টিক লিঃ
পান্থপথ গ্রীন রোডের সাথে। অর্থ্যাত ধানমন্ডি ৩২ এ নেমে স্ক্যায়র হসপিটালের সামনে দিয়ে গিয়ে পান্থ পথ জে সিগ্ন্যাল পড়বে তার ডান হাতে ওয়ালর্ড উনিভারসিটির সে ২য় শাখা তার পরেই ১৫৩/১ ল্যাব সাইন্স ডায়াগনষ্টিক লিঃ । দোতালায় বসেন উনি । প্রতি সোম হতে বুধ ৫- ৯ টা । অথবা তার ইচ্ছা মত ও বসেন । তাই যাওয়ার আগে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে যাবেন ।
ফোন নং ঃ ০২-৯১৪৫০৪৯, ০১৮১৯৯৯২৫৫৬। (সকালের দিকে ফোন দিবেন সিরিয়ালের জন্য ) আশা করি আপনি ওনাকে দেখালে সুস্থ হয়ে যাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy