জানাজা নামাযের নিয়াত ও নিয়মসমূহ?
1 Answers
জানাযা নামাযের নিয়ত:
نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবাআ তাকবীরাতে ছালাতিল জানাযাতে ফারযুল কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ লেহাযাল মাইয়্যেতে এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আল্লাহু আকবার।
জানাজার নামাজের নিয়মঃ
জানাযার পূর্বে মৃত ব্যক্তিকে গোসল করানো হয়। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো ফরযে কেফায়া বা আবশ্যকীয় কর্তব্য। মুসলমান অধ্যুষিত এলাকায় কোন অপরিচিত মৃতদেহ পাওয়া গেলে এবং তাকে অমুসলিম বিবেচনা করার কারণ না থাকলে মুসলিম জ্ঞানে তাকে গোসল করাতে হবে। মৃত ব্যক্তি পুরুষ হরে তাকে গোসল করাবে কোন পুরুষ ব্যক্তি, একইভাবে মৃত ব্যক্তি নারী হলে তাকে গোসল করাবে আরেকজন নারী। গোসল সমাপনান্তে মৃত ব্যক্তিকে কাফন পরাতে হবে। গোসল করানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ পানি পাওয়া না গেরেতায়াম্মুমকরাতে হবে।
কাফন সম্পাদনাঃ
কোন মৃত মুসলমানকে মাটিতে দাফন করার পূর্বে যে কাপড় পরানো হয় তাকাফননামে অভিহিত। কাফন ব্যতিরেকে জানাযা পড়া যায় না।
জানাযার পদ্ধতিসম্পাদনাঃ
জামাতের সঙ্গে বা দলবদ্ধভাবে জানাযার নামায অনুষ্ঠিত হয়। তবে জামায়াতে জানাযা আদায় করা শর্ত নয়। নামাযে অংশগ্রহণকারীরা ইমামের পেছনে এক/তিন বা এরকম বেজোড় সংখ্যক কাতারে বা সারিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ নামায আদায় করেন। নামাযের আগেঅযুকরে পবিত্রতা অর্জন করা আবশ্যক। দাঁড়িয়ে এ নামাজ আদায় করতে হয় এবং সালাম ফেরানোর মধ্য দিয়ে এ নামায শেষ হয়। জানাযার নামাযে রুকু এবং সেজদা নাই। এটি ৪ তাকবিরের নামাজ।
নিয়ত পাঠের পর প্রথম তাকবির উচ্চারণের মধ্য দিয়ে জানাযার শুরু। প্রথম তাকবিরের পর বুকে হাত বাঁধতে হবে। তারপরসানাপড়তে হয় ও সানা পাঠ শেষে দ্বিতীয় তাকবির দিতে হয়। দ্বিতীয় তাকবিরের পরদরূদপাঠ করতে হবে। দরূদ পাঠান্তে তৃতীয় তাকবির দিতে হবে। তৃতীয় তাকবির উচ্চারণের পর মৃত ব্যক্তির জন্য নির্ধারিত দোয়া পাঠ করতে হয়। মৃত ব্যক্তি বালেগ বা পূর্ণবয়ষ্ক হলে একরকম আর নাবালেগ বা অপ্রাপ্তবয়ষ্ক পুরুষের ক্ষেত্রে আলাদা এবং অপ্রাপ্ত বয়ষ্ক নারীর ক্ষেত্রে আলাদা দোয়া রয়েছে। দোয়া পাঠ শেষে চতুর্থ তকবির দিতে হয় এবং তার পরপরই প্রথমে ডানে ও পরে বামে সালাম ফেরাতে হয়। ডান দিকে সালাম ফিরিয়ে ডান হাত ও বাম দিকে সালাম ফিরিয়ে বাম হাত ছাড়া যায়, তবে উভয় দিকে সালাম ফিরিয়ে উভয় হাত একসঙ্গে ছাড়াটাই উত্তম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy