নামাযের নাম ও নিয়াত?
2 Answers
জুমার দিন যোহরের নামাজের পরিবর্তে দুই রাকাত জুমার নামাজ আদায় করা পত্যেক মুসলমানের উপর ফরজ। জুমার নামাজের রাকাতের সংখ্যাঃ চাররাকাত কাবলাল জুময়'আ দুই রাকাত ফরজ চার রাকাত বা'দাল জুম'আ চার রাকাত কাবলাল জুম'আ বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি কাব্লাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার। অর্থঃ আমি কেবলামুখী হয়ে আল্লাহ্র ওয়াস্তে চার রাকায়াত কাবলাল জুমা’ সুনাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর। জুমা’র দুই রাকাত ফরজ নামাযের নিয়ত বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন্ উসকিতা আন্ জিম্মাতী ফারদুজ্জহ্রি, বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার। অর্থঃ আমার উপর জুহরের ফরজ নামায আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কেবলামুখী হয়ে, জুমা’র দুই রাকায়াত ফরজ নামায আদায়ের মাধ্যমে তা পালনের নিয়ত করলাম। আল্লাহু আকবর। চার রাকাত বা'দাল জুম'আ বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি বা'দাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার। অর্থঃ আমি কেবলামুখী হয়ে আল্লাহ্র ওয়াস্তে চার রাকায়াত বা'দাল জুমা'র সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর। জুমা’র নামায যাদের উপর ফরজ ও যাদের উপর নয় যাদের উপর জুমা’র নামায ফরজ বাগেলের উপর জুমার নামায পড়া ফরজ। না-বালেগের উপর বাকি পাঁচ ওয়াক্ত নামায যেমন ফরয নয়, তেমনি জুমা’র নামাযও ফরজ নয়। পুরুষের উপর জুমার নামায ফরজ। মুকিম এর অর্থাৎ যে ব্যক্তি নিজের স্থায়ী বাসস্থানে বা অন্য কোন স্থানে স্থায়ীভাবে বসবাস করছে, তার উপর জুমা’র নামায ফরজ নয়। যে ব্যক্তি শারীরিক দিক হতে মা’জুর নয়, তার উপর জুমা’ ফরজ। অন্ধ, মাতাল, বেহুঁশ, চলার শক্তিহীন ও রোগে কাতর ব্যক্তি ইত্যাদি মা’জুরের উপর জুমা ফরজ নয়। যে ব্যক্তি কারও ক্রীতদাস নয়, তার উপর জুমা’র নামায পড়া ফরজ। পরের খরীদা-গোলাম এর উপর জুমা’ ফরজ নয়। যে সমস্ত ওজরের কারণে জামায়াতে উপস্থিত না হওয়ার অনুমতি রয়েছে, সে সমস্ত ওজরের কোনটি যার নাই, তার উপর জুমা’র নামায ফরজ।
যুমার ফরজ নামাজের আগে।১.তাহিয়াতুল ওজু ২ রাকাত।২.দুখলুল মসজিদ।৩.কাবলাল জুমা ৪ রাকাত।এরপর ফরজ ২ রাকাত।৫.বাদাল জুমা ৪ রাকাত।৬.সুন্নাতিল ওয়াক্তি ২ রাকাত।৭.নফল ২ রাকাত।নিয়ত একই শুধু নামগুলো বলতে হবে আর ফরজ সুন্নত ও নফল উল্লেখ করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy