শিশুকে কি খাবার দিতে হয়?

আমার মেয়ে হয়েছে 2 দিন হল . কিন্তু বুকে দুধ না থাকায় মেয়ে খুব কান্না করছে ।এখন তাকে কি অন্য কিছু খেতে দেয়া যাবে ?
2764 views

2 Answers

ছয় মাসের নিচের শিশুদের একমাত্র খাবার মায়ের বুকের দুধ। মায়ের বুকে যথেস্ট দুধ না থাকলে ডাক্তারের শরনাপর্ন হন। মায়ের দুধ ছাড়া অন্য কিছু ভুলেও দিবেন না

2764 views Answered

মায়ের দুধ ছড়া আপাতত অন্য কিছুর চিন্তাও করবেন না। 

বুকের দুধ খাওয়ানোর জন্য প্রতিটি চেষ্টাই খুবই মূল্যবান। কারণ শিশুর কমপক্ষে এক বছরের খাদ্য হিসেবে মায়ের বুকের দুধ সর্বোৎকৃষ্ট। বুকের দুধ শিশুর সকল পুষ্টির চাহিদা তো পূরণ করেই, একই সঙ্গে শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি করে যা শিশুকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে, অ্যালার্জি প্রতিরোধ করে এবং বেড়ে ওঠার সাথে সাথে অ্যাজমা ও ওবেসিটির ঢাল হিসেবে কাজ করে।

বুকের দুধ বাড়ানোর কিছু প্রাকৃতিক টিপস্‌

(১) সুষম খাবার গ্রহন। প্রতিদিন ২,৫০০ ক্যালরি গ্রহণ করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন।

(২) প্রচুর পরিমাণে পানি পান করা। মায়ের শরীর কখনোই পর্যাপ্ত দুধ উৎপাদন করতে পারে না যদি পানি পানের পরিমাণ কম হয়।

(৩) রাতে যতটুকু সম্ভব নিশ্চিন্তে ঘুমানো এবং দিনের বেলাতেও শিশু ঘুমানো অবস্থায় অল্পক্ষণের ঘুম দিয়ে নেয়া।

(৪) নিয়মিত কিছু হালকা ব্যায়াম করা।

(৫) বাসার আত্মীয়-স্বজনদের সঙ্গে কাজ ভাগ করে নেয়া, যাতে একার উপর চাপ বেশি না পড়ে।

(৬) ঘন ঘন বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে বুকের দুধের পরিমাণ বৃদ্ধি পায়।

(৭) প্রতিদিন এক বাটি করে ওটমিল খাওয়া।

2764 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps