আমার ঘন ঘন সপ্নদোষ হয়?
6 Answers
আপনি খারাপ ভিডিও আজেবাজে জিনিষ দেখা পরিহার করুন। উল্লেখ্য আপনি বলছেন খারাপ ভিডিও না দেখলে মাসে 2-3 বার স্বপ্নদোষ হয়, এটা স্বাভাবিক। ডাক্তারদের মতে মাসে 2-3 বার স্বপ্নদোষ হওয়া শরিরের জন্য ভাল।
স্বপ্নদোষ সপ্তাহে ১ বারের বেশি বা মাসে ৫ বারের বেশি হতে থাকলে হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। খুব অল্প সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনি কিছু নিয়ম মেনে চললে স্বপ্নদোষ থেকে মুক্তি পাবেন। নিচে কিছু নিয়ম দেয়া হলো :- **প্রথমে আপনাকে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকতে হবে। **এ রোগের চিকিতসার মধ্যে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হল রুগী নিজ চিন্তা চেতনাকে পরিচ্ছন্ন রাখবে। কাম উত্তেজনাকর কল্পনাকে ধারে কাছেও স্থান দিবে না। সত নিষ্ঠাবান মনীষীদের সঙ্গ অবলম্বন করবে, হজম শক্তির প্রতিও লক্ষ্য রাখবে। গুরুপাক বিলম্বে হজম হয় এমন খাবার, মশলা যুক্ত, গরম খাবার থেকে সংযত হবে। স্বাভাবিক ও দ্রুত হজম হয় এমন খাবার খাবে। রাত্রে অল্প আহার করবে। শোবার কমপে ২/৩ ঘন্টা পূর্বে আহার করবে। শোবার পূর্বে প্রস্রাব-পায়খানা থেকে ফারেগ হবে। কেননা এগুলোর সংমিশ্রণ লিঙ্গে উত্তেজনা ও উত্থানের সৃষ্টি করে। পরবর্তীতে স্বপ্নদোষের কারণ হতে পারে। কোষ্ঠ কাঠিন্য হতে দিবে না। কেননা, কোষ্ঠ কাঠিন্য (কষা) স্বপ্ন দোষের বিশেষ সহায়ক।
স্বপ্নদোষ প্রতিরোধ করতে হলে আপনার মন মানোসিকতা ঠিক রাখতে হবে,ঘুমাতে যাওয়ার আগে বেশি করে পানি পান করতে হবে, যৌন চিন্তা, পর্নগ্রাফি দেখা, খারাপ অভ্যাস থাকলে তা পরিহার করতে হবে। ঠিকমতো পুষ্টিকর খাবার খেতে হবে শাকসবজি ফলমূল, দুধ ডিম তাহলে সাস্থ্য ঠিক থাকবে। অতিরিক্ত সপ্নদোষ রোগ এর কারণ হয়ে দাঁড়ায় তখন ঔষুধ সেবন করতে হয়। আপনার যদি অতিরিক্ত সপ্নদোষ হয় তাহলে হামদর্দ এর জারনাইড সিরাপ টি সেবন করুন আর প্রতিদিন হলে বেশি সমস্যা দেখা দিলে যৌন ডাক্তার এর পরামর্শ নিন ধন্যবাদ।
স্বপ্নদোষ থেকে বাঁচার উপায় ১) ঘুমাতে যাওয়ার আগে প্রস্রাব করে নিন।যদিও এটি স্বপ্নদোষের চিকিৎসা নয়।তবে এটি স্বপ্নদোষের চাপ কমাতে শরিরকে সাহায্য করে। ২) ঘুমাতে যাওয়ার আগে এককাপ ঋষি পাতা(sage leaves- Google এ search করে দেকতে পারেন। হয়ত এটি আপনার অঞ্চলে ভিন্ন নামে পরিচিত) এর চা পান করলে অতিরিক্ত হস্থমৈথুন জনিত স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন। ৩) অশ্বগন্ধা স্বপ্নদোষে সৃষ্ট সমস্যার উপকরণ সহ সর্বোপরি যৌন স্বাস্থ্য শুদ্ধি হরমুন ব্যালেন্স এবং হস্থমৈথুন এর ফলে দুর্বল হয়ে যাওয়া পেশিশক্তি ফিরে পাওয়া ও ছোট খাটো ইঞ্জুরি সারিয়ে তুলতে পারে। ৪) ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করবেন না।যদি সামান্য পরিমাণ প্রস্রাবের লক্ষণও থাকে বিছানায় যাওয়ার আগে প্রস্রাব করে নিন। ৫) রাতে খাবার পর পরই ঘুমাতে যাবেন না।কিছুক্ষণ হাটা হাটি করুন। ৬) প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা অথবা মিছরি খাবার অভ্যাস করুন। ৭) পবিত্র কোরানের ৩০ নাম্বার পারার ” সুরা তারিক” পরে শয়ন করুন। হালকা জিকির এবং অন্যান্য দোয়া পরে ঘুমাতে গেলে আল্লাহর রহমতে স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন।
মাসে দুই-তিনবার হওয়া স্বাভাবিক, কিন্তু সপ্তাহে ৩-৪বার হওয়া অস্বাভাবিক। প্রথমদিকে কোন সমস্যা মনে না হলেও,এর ফলে ভবিষ্যৎ এ আপনার অনেক জটিল রোগ হতে পারে। আর আপনি নিজেই জানেন কেন এমন হচ্ছে। সুতরাং ওইসব খারাপ বিষয় নিয়ে চিন্তাভাবনা বন্ধ করুন,আর ওই অশ্লীল ভিডিও দেখাও বন্ধ করুন।
ঘন ঘন সপ্নদোষ থেকে বাচার জন্য যা করবেনঃ ১.পর্ন মুভি দেখার অভ্যাস থাকলে পরিত্যাগ করবেন। ২.মাথায় বাজে চিন্তা বাদ দিয়ে দিবেন। ৩.ভাজা পোড়া জিনিস খাবেন না। ৪.চিৎ হয়ে ঘুমাবেন না। ৫.রাতের বেলায় অতিরিক্ত ক্যালরী যুক্ত খাবার খাবেন না। ৬.ধর্মীয় নীতি মেনে চলবেন। ৭.এর পাশাপাশি ট্যাবলেট "স্পারমোজিন " খেতে পারেন খুব উপকার পাবেন, নেপচুন কোম্পানি। ৮.বেশি সমস্যা হলে ডাক্টারের পরামর্শ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy