1 Answers
#9 বলা হয় বিশ্বের মোট সম্পদ গুটিকয়েক মানুষের হাতে। এদের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। মূলত বৃহদাকৃতির কোম্পানিগুলোর মালিকরা পৃথিবীর এই বিপুল পরিমাণ অর্থ নিয়ন্ত্রণ করেন। ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপল, গুগলের মত কোম্পানিগুলোর মালিকরা গড়েছেন বিলিয়ন ডলারের পাহাড় সমান পুঁজি। তবে এরা একইসাথে অসামান্য প্রতিভাবান সব মানুষ। তার ওপর পেয়েছেন গুণী স্ত্রী। তারা শুধু অর্থভাগ্যে ভাগ্যবান নন, স্ত্রী ভাগ্যেও ভাগ্যবান। বিশ্বের এইরকম সেরা ধনী ১০ দম্পতির কথা নিচে তুলে ধরা হল-

বিশ্বের ধনী দম্পতিদের মধ্যে প্রথমেই নাম রয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিনডা গেটস। তাদের মোট সম্পদের পরিমাণ ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেনের ব্যাবসায়ী ও গ্লোবাল ফ্যাশন হাউস ‘জারা’র প্রতিষ্ঠাতা আমানচিও ওরতেগা গানা এবং তার স্ত্রী ফ্লোরা পেরেজ মারকোট। তাদের মোট সম্পদের পরিমাণ ৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার।

তৃতীয় অবস্থানে রয়েছেন মার্কিন ব্যাবসায়ি ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ও তার স্ত্রী অ্যাস্ট্রিড মেনকস। তাদের মোট সম্পদের পরিমাণ ৬৫ বিলিয়ন ডলার।

চতুর্থ অবস্থানে রয়েছে মার্কিন ব্যাবসায়ী ও শিল্পপতি ডেভিড ও জুলিয়া কোচ। তাদের মোট সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।

পঞ্চম অবস্থানে রয়েছে মার্কিন ব্যাবসায়ী ও শিল্পপতি চার্লস এবং এলিজাবেথ কোচ। চার্লস এবং ডেভিড কোচ দুই ভাই। যুক্তরাষ্ট্রে তারা কোচ ব্রাদার্স বলে পরিচিত। চার্লস এবং এলিজাবেথ কোচের মোট সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৪ বিলিয়ন ডলার।

ষষ্ঠ অবস্থানে রয়েছে চীনের পুঁজিপতি ও হোটেল ব্যাবসায়ী ওয়াং জিয়ানলিং এবং তার স্ত্রী লিন নিং। তাদের মোট সম্পদের পরিমাণ ৪০ দশমিক ৭ বিলিয়ন ডলার।

সপ্তম অবস্থানে রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বিজস এবং তার ম্যাকেনজি বিজস। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৯ দশমিক ৮ বিলিয়ন ডলার।

অষ্টম অবস্থানে রয়েছেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নালট এবং তার স্ত্রী হেলেন মারসিয়ার। লুইস ভুঠনের মত বড় বড় ব্র্যান্ডের মালিক এই দম্পতি। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার।

নবম অবস্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলার।

দশম অবস্থানে রয়েছেন মার্কিন ব্যাংকার জন ওয়ালটন ও তার স্ত্রী লিন ওয়ালটন। জন ওয়ালটন ওয়াল মার্টের পরিচালকদের মধ্যে একজন। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৬ দশমিক ২ বিলিয়ন ডলার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy