1 Answers
এ মাসের বিস্ময়কর গুরু ও লুমিয়া স্মার্টফোন বিজয়ী ও অন্যান্য বিজয়ী হলেন যারা।
শীতকাল যাই যাই করলেও একেবারেই চলে যায় নি, আর ফলাফল অতিরিক্ত ঠান্ডায় আঙ্গুল জমে যাওয়ায় এমাসে নির্ধারিত সময় থেকেও একদিন পিছিয়ে গেলো ফলাফল ঘোষনার দিন। তবে অবশেষে সম্মানিত সমন্বয়কগনের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের হাতে এসে পৌছেছে, এবং আমরা এখন জানি জানুয়ারী ২০১৬ মাসের বিস্ময়কর গুরু কারা।
শুরুতেই বলে রাখি, এই প্রতিযোগীতার সবথেকে বড় শর্ত ছিলো
১। উত্তর মান সম্মত হতে হবে।
২। কোনরকম ছলচাতুরীর আশ্রয় নেয়া যাবে না।
৩। একটি আইডির বেশী আইডি গ্রহনযোগ্য হবে না।
৪। নুন্যতম ৩ মাসের পুরনো সদস্য হতে হবে।
৫। পুরোপুরি কপিপেস্ট উত্তরকারী এই প্রতিযোগীতার বিজয়ী হতে পারবেন না।
অনেকেই চেষ্টা করেছেন, তাদের চেষ্টা কে আমরা সাধুবাদ জানাই, এবং সেই সাথে অতি দুঃখের সাথে তীব্র নিন্দা জানাই অসাধু ব্যাবহারকারীদের। মনে রাখবেন বিস্ময় ডট কম পরিচালিত হয় সমন্বয়ক দের নজরদারীর মধ্যে, আর ব্যাক্তিগত ভাবে আমাকে প্রায় ই শুনতে হয় কারো আইডি ব্যান গেছে, অথচ কারন জানেন না। নীতিমালা মেনে চললে আপনাকে আপনার প্রাপ্য সর্বোচ্চ সম্মান দেয়া হয়। আর খুব খারাপ লাগে যখন কেউ অনেক উত্তর করেও মানের বিবেচনায় নিচের লিস্ট থেকে বাদ পড়ে যান।
আর কথা নয়, মুল আলোচনায় ফিরে যাই,
এ মাসের বিস্ময়কর গুরুঃ
১। এ মাসে সেরা বিস্ময়কর গুরু হয়েছেন ব্যবহারকারী “সেজাদ” । বিস্ময় ডট কমে আছেন ৪ মাসের কিছু বেশী সময় ধরে, এর মধ্যেই জয় করে নিয়েছেন বহু ব্যবহারকারীর মন। ৩৬১ টি উত্তর করেই জানুয়ারী মাসে অর্জন করেছিলেন ১১৯৭ পয়েন্ট। অভিনন্দন সেজাদ, আপনি পাচ্ছেন একটি মাইক্রোসফট লুমিয়া স্মার্টফোন।
২। ২য় অবস্থানে আছেন ব্যাবহারকারী “রাকিব” । উনি ডিসেম্বর মাসে সেরা বিস্ময়কর গুরু বিজয়ী ছিলেন, এ মাসেও সর্বোচ্চ পয়েন্ট তার ছিলো, কিন্তু যেহেতু এডমিন প্যানেলের কেউ প্রথম পুরষ্কার পাবেন না, তাই উনি পাচ্ছেন ২য় পুরষ্কার ৩০০০ টাকার প্রাইজ বন্ড।
৩। ৩য় অবস্থানে আছেন ডাঃ মামুনুর রশিদ। উনি পাচ্ছেন ২৫০০ টাকার প্রাইজবন্ড।
৪। চতুর্থ অবস্থানে আছেন মিলন আহম্মেদ। উনি পাচ্ছেন ২০০০ টাকার প্রাইজবন্ড।
৫। ৫ম অবস্থানে আছেন মোঃ সামীউল ইসলাম হিরন। উনি পাচ্ছেন ১৫০০ টাকার প্রাইজবন্ড।
৬। ৬ষ্ঠ অবস্থানে আছেন ব্যাবহারকারী আরিয়ান। উনি পাচ্ছেন ১০০০ টাকার প্রাইজবন্ড।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy