2 Answers

সাধারণতঃ কাঠজাতীয় কাঠি দিয়ে দিয়াশলাই প্রস্তুত করা হয় ও দিয়াশলাই বাক্সে করে বিক্রয়ের উদ্দেশ্যে বিপণন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়। এর এক প্রান্তের সম্মুখাংশে রাসায়নিক দ্রব্য বা বারুদ থাকে যা ফসফরাস দিয়ে তৈরী। গ্যাসের চূলা, ধূমপান, মশার কয়েলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজে দিয়াশলাইয়ের ব্যাপক ব্যবহার রয়েছে। ডজন কিংবা গ্রোস আকারে দিয়াশলাই পাইকারীভাবে বিক্রয় করা হয়। খুচরা পর্যায়েও দিয়াশলাই বাক্স বিক্রয় করা হয়ে থাকে। একটি বাক্সে গড়ে ৫০টি কাঠি থাকতে পারে। উৎপত্তি: দিয়াশলাইয়ের ইংরেজি প্রতিশব্দ ম্যাচ যা প্রাচীন ফরাসী শব্দ মেসে থেকে উদ্ভূত। মেসে মোমবাতির শলতে-কে নির্দেশ করতো।[১] ঐতিহাসিকভাবে ম্যাচ দড়ির দৈর্ঘ্যকে নির্দেশ করতো যা রাসায়নিক দ্রব্যের সংস্পর্শ রয়েছে ও ধারাবাহিকভাবে প্রজ্জ্বলনে সক্ষম।[২] এগুলো হাল্কা আগুন প্রজ্জ্বলনে, বন্দুক ও কামানের জন্যে আগুন জ্বালানোয় ব্যবহৃত হতো। কতক ধরনের দিয়াশলাইকে তাদের প্রজ্জ্বলন ক্ষমতার উপর নির্ভর করে সংজ্ঞায়িত করা হয়। যেমন: দ্রুতগামী দিয়াশলাই ও ধীরগতির দিয়াশলাই। গঠনশৈলীর উপর নির্ভর করে ধীরগতির ৩০ সেন্টিমিটারবিশিষ্ট দিয়াশলাই এক ঘন্টা এবং দ্রুতগতির ৪ থেকে ৬০ সেন্টিমিটার দৈর্ঘ্যের দিয়াশলাই এক মিনিটে জ্বলতে সক্ষমতা প্রদর্শনে সক্ষম।

3126 views Answered

দিয়াশলাই ( ইংরেজি: Match) হলো আগুন জ্বালানোর লক্ষ্যে ব্যবহৃত কাষ্ঠ শলাকাবিশেষ যার অগ্রভাগে সামান্য বারুদ লাগানো থাকে। শলাকার বারুদ প্রান্তটি উপযুক্ত খসখসে তলে ঘষা দিলে আগুন জ্বলে ওঠে। চলতি ভাষায় একে দেশলাই বলেও উল্লেখ করা হয়। এটি পরিপূর্ণ, নিয়ন্ত্রিত পন্থায় আগুন জ্বালানোর ঘরোয়া পদ্ধতি। সাধারণত: ছোট বাক্সে দিয়াশলাই- এর শলাকা বা কাঠিগুলো সাজিয়ে রাখা হয়। সচরাচর বাক্সের দুই বা এক পার্শ্বে দিয়াশলাই ঘষে আগুন জ্বালানোর খসখসে তল থাকে। নিরাপদ দিয়াশলাই বলতে এমন ধরেণর দিয়াশলাই বোঝানো হয় আগুন জ্বালানোর পর যার জ্বলন্ত বারুদমুখ খসে পড়ে যায় না। বিস্তারিত---> https://bn.m.wikipedia.org/wiki/দিয়াশলাই

3126 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps