আমি একটা মেয়েকে খুব ভালোবাসি সেউ আমাকে ভালোবাসে এখনgirlfriend কে আমার প্রতি আককৃষ্ট কররো কি করে? ? আমি একটা মেয়েকে খুব ভালোবাসি সেউ আমাকে ভালোবাসে এখনgirlfriend কে আমার প্রতি আককৃষ্ট কররো কি করে? ? আমি একটা মেয়েকে খুব ভালোবাসি সেউ আমাকে ভালোবাসে এখনgirlfriend কে আমার প্রতি আককৃষ্ট কররো কি করে? ?
2977 views

6 Answers

সবসময় তাঁর কল ও মেসেজের জবাব দিন আপনার পছন্দের নারীটি যদি আপনাকে খুব শখ করে কল করে কিংবা ম্যাসেজ দেয় তাহলে আপনি যত ব্যস্তই থাকুন না কেন চেষ্টা করুন সেগুলোর জবাব দিতে। একবার যদি অবহেলা করে ফেলেন তাহলে আপনার প্রিয় মানুষটির সাথে আপনার দূরত্ব বেড়ে যাবে অনেকখানি। দুঃসময়ে উপদেশ না দিয়ে পাশে থাকুন আপনার পছন্দের নারীটির জীবনে দুঃসময় চলছে? তাকে অহেতুক উপদেশ বাণী না শুনিয়ে তাকে সঙ্গ দিন। চেষ্টা করুন সব সময় তার পাশে থাকার। তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে। নিজের চুলের যত্ন নিন নারীরা ছেলেদের চুল খুবই ভালোবাসে। সুন্দর ও পরিষ্কার চুল এবং আধুনিক হেয়ার কাট দিয়ে নিজেকে ফিটফাট রাখুন। আপনার পছন্দের নারী খুব সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবেন।

2977 views

এটা আদিমযুগ থেকেই চলে আসছে যে নারী-পুরুষ উভয়ে উভয়ের প্রতি অাকর্ষণবোধ করবে, কাছাকাছি হবে এবং পরস্পরকে ভালোবাসবে। নারীদের যেমন কিছু বিশেষ বিষয় পুরুষদের দারুণ আকর্ষণ করে থাকে, ঠিক তেমনিই পুরুষদেরও এমন কিছু বিশেষ বিশেষ বিষয় রয়েছে যা একজন নারীকে তার প্রতি মুগ্ধ করে তোলে। নারীর চোখে পুরুষটির আকর্ষণ বাড়িয়ে দেয় বহুগুণে। মজার ব্যাপার হলো, সেই কাজগুলোর মাঝে বেশ কয়েকটিই আবার ভালো না। বলা যায় রীতিমত খারাপ! ১. মারামারি করতে জানা : বিষয়টি অনেক হাস্যকর হলেও কথাটি ধ্রুব সত্যি। একটি সাধারণ মারামারির ঘটনা একজন পুরুষকে নারীদের জগতে করে তুলতে পারে নায়ক সমতুল্য। প্রকৃতিগত নিরাপত্তা খোঁজার প্রবণতা থেকেই নারীরা এই বিষয়টির প্রতি বেশ আকর্ষণবোধ করে থাকে। আর এজন্যই আমরা সিনেমাগুলোতে নায়িকাকে ইমপ্রেস করতে নায়কদের মারামারি করতে দেখি। বাস্তব জগতেও এর ব্যতিক্রম কিছু নেই। ২. বাজি ধরা : অধিকাংশ পুরুষই এই কাজটি করতে বেশ পছন্দ করেন। অর্থাৎ তারা যেকোনো বিষয়ে যেকোনো মুহুর্তে বাজি ধরে ফেলেন এবং তা থেকে মজা নিয়ে থাকেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, অনেক নারীরা পুরুষদের এই বিষয়টিতে মুগ্ধ হন এবং তার প্রতি আকর্ষণবোধ করেন। তাঁদের মনে হয় পুরুষটি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। ৩. হেঁয়ালিপনা : হেঁয়ালিপনা করার স্বভাবটি যে কারও এবং যে কোন সম্পর্কের জন্য অনেক বেশি ক্ষতিকর। পাশাপাশি বিরক্তিকরও। কিন্তু আজব ব্যাপার সেখানেই যে পুরুষদের এই বিষয়টির প্রতিও নারীরা বেশ আকর্ষণবোধ করেন। ৪. নারীদের সাথে সময় কাটানো : এটি পুরুষদের ব্যক্তিত্বকে আরও বেশি আকর্ষনীয় করে তোলে বলে অভিমত দিয়েছেন অনেক নারী। কী সব অদ্ভুত বিষয়ে নারীদের আগ্রহ, তাই না? কিন্তু আসলেই সত্যি যে, যেসব পুরুষরা নারীদের সাথে বেশি সময় কাটান তাদের অধিক মূল্য এই নারী জগতে। আর তাই এদের প্রতি নারীরা আকর্ষণবোধও করেন মাত্রাতিরিক্ত। ঘরকুনো পুরুষ নারীদের পছন্দ নয় মোটেও। ৫. দুষ্টুমি : এমন অনেক পুরুষ আছেন যারা অনেক বেশি মজা করতে পছন্দ করেন এবং সবাইকে হাসিয়ে থাকেন। এই ধরনের দুষ্টুমি করা পুরুষদেরও নারীরা অধিক পরিমাণে পছন্দ করেন এবং তাদের প্রতি আকর্ষণবোধ করেন। ৬. অতিরিক্ত যত্নশীল : পুরুষদের যত্নশীল হতে দেখতে নারীরা বেশ পছন্দ করেন, সেটা যে কারও প্রতি হোক। কিন্তু সমবয়সী কোনো নারীদের ক্ষেত্রে হলে তা হয়ে ওঠে হিতে বিপরীত। নারীরা চায় তার প্রতিও আকাঙ্খিত পুরুষটিও যেন এমন যত্নবান হন। তাই এই ধরনের পুরুষের প্রতিও নারীরা বেশ আকর্ষণ বোধ করে থাকেন। সূএঃপ্রিয় ডট কম।

2977 views

সব সময় তা খোঁজ খবর নিন, বিপদে আপদে ঝাপিয়ে পড়ুন।।। তার পছন্দের মূল্য দিন, মাঝে মাঝে তার প্রিয় কিছু তাকে উপহার দিন।। বিভিন্ন পছন্দের জায়গাতে ঘুরতে নিয়ে যান, তার মনের মতো হবার চেষ্টা করুন।। তাহলেই দেখবেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে....

2977 views

কয়েকটি সহজ টিপস- পছন্দের নারীর জীবনে সুপারম্যানের ভূমিকায় অবতীর্ণ হন---- আপনি যদি আপনার পছন্দের নারীকে আকৃষ্ট করতে চান তাহলে তাঁর জীবনের ‘সুপার ম্যান’ হয়ে যান । অবাক হয়ে গেলেন? সুপার ম্যান হওয়া তেমন কোনও কঠিন বিষয় না । শুধু পছন্দের মানুষটির বিপদে পাশে দাঁড়ালে আর ইচ্ছা অনিচ্ছার দিকে খেয়াল রাখলেই আপনি হতে পারবেন তাঁর সুপার ম্যান । নিজেকে রাখুন দৈহিক ভাবেও আকর্ষণীয় রাখুন----পছন্দের নারীকে আকর্ষণ করতে চাইলে আপনার দৈহিক গঠনের দিকে খেয়াল রাখুন । অতিরিক্ত ওজন, খুব কম ওজন কিংবা ভুড়ি আপনার আকর্ষন কমিয়ে দিতে পারে আপনার প্রিয় মানুষটির কাছে । আর তাছাড়া আপনার শারীরিক গঠন সুন্দর হলে আপনাকে যে কোনও পোশাকেই মানিয়ে যাবে । এখনকার মেয়েরা ছেলেদের ফিগারের ব্যাপারে যথেষ্ট সচেতন । তাই আপনার পছন্দের নারীকে আকর্ষন করতে চাইলে নিজের শারীরিক গঠনের দিকে খেয়াল রাখুন । পারফিউম ছাড়া চলবে না মোটেই-----মহিলারা সব সময়েই সুন্দর ঘ্রান পছন্দ করে । আর তাই একজন নারীকে আকর্ষণ করার সবচেয়ে কার্যকরী একটি উপায় হলো রুচিশীল সুন্দর পারফিউম ব্যবহার করা । আপনার পছন্দের নারীর আশে পাশে থাকলে অন্তত সুগন্ধী ব্যবহার করার চেষ্টা করুন । এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার প্রতি তাঁর আকর্ষণ সৃষ্টি হবে ।

2977 views

আপনার গার্লফ্রেন্ডের ফোন থাকলে নিয়মিত রোমান্টিক এসএম এস করুন। প্রতিদিন ৪-৫ বার ফোনে কথা বলুন। দেখা করার সময় ভালো কোনো গিফ্ট করুন। আর আপনার গার্লফ্রেন্ড রাগ করলে রাগ ভাঙাতে চেষ্টা করুন।

2977 views

আপনি নিজেকে তার সামনে সবসময় একজন সাহসী হিসেবে তুলে ধরুন।তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিন। এবং তার কোন কথা খুব বিরক্তিকর হলেও তার সামনে বিরক্ত প্রকাশ করবেন না। সবসময় তাকে এটা বুঝাতে চেষ্টা করুন যে সে ই আপনার সব। তার ইচ্ছা পুরণের জন্য সবসময় সর্বোচ্চ চেষ্টা করুন। তাহলে আপনি তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন।

2977 views

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views