কোন উপায় বা ওষুধ নেয়া দরকার?
1 Answers
পরিবার পরিকল্পনাঃ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ ইনজেকশনের সুবিধা কার্যকারীতা, আই ইউ ডি নরপ্ল্যান্টের কার্যপদ্ধতি, পুরুষ বন্ধ্যাকরণ বা ভ্যাসেকটমির সুবিধা কার্যকারীতা, নারী বন্ধ্যাকরণ- টিউবেকটমি/লাইগেশন হা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে ইনজেকশন পদ্ধতি রয়েছে ইনজেকশন ২ প্রকার-DMPA সাদা রং এর দ্রবীভূত জলীয় পদার্থ, ১ ডোজ ১ টি ভায়েলে থাকে। কার্যপদ্ধতি ১.জরায়ুর মুখে শ্লেষ্মা তৈরী করে ফলে পুরুষের শুক্রকীট জরাযুতে ঢুকতে পারেনা, ২. ডিম্বাশয়ের ডিম্বকে পরিপক্ক হতে ও বের হতে বাধা দেয়, ৩. জরায়ুর ভিতরের গায়ে ঝিল্লীর পরিবর্তন করে, ফলে ডিম্ব জরায়ুতে বসতে পারে না। সুবিধা ১.নিরাপদ ও কার্যকর পদ্ধতি, 2.ব্যবহার বিধি সহজ (৩ মাসের জন্য) 3. রক্ত জমাট বাধার সমস্যা দেখা যায় না 4. সহবাসের সাথে সম্পর্ক নাই ৫.গোপনীয়তা রক্ষা করে নেয়া যায়, ৬.বন্ধ করলে গর্ভধারণ করা যায়, ৭.শিশুকে বুকের দুধ খাওয়ানো মা হলেও নেয়া যায়। #নরপ্ল্যান্টে পদ্ধতির সুবিধা: ৫ বছরের জন্য কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যপদ্ধতি: এই পদ্ধতিতে ছয়টি ছোট ছোট নরম চিকন ক্যাপসূল (দেয়াশলাই-এর কাঠির চেয়ে ছোট) মহিলাদের হাতের কনুইয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেয়া হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy