চিকেন ফ্রাই করতে কি কি মসলা লাগে,,,, এবং কি ভাবে করতে হয়,,,,,?
2 Answers
চিকেন ফ্রাই তৈরি প্রক্রিয়া প্রয়োজন অনুপাতে মাত্রা বাড়াবেন: উপকরণঃ - ৮ টুকরো চামড়া সহ মুরগী (লেগ/ড্রামস্টিক/ব্রেস্ট/উইংস) - ১ কাপ ময়দা - আধা চা চামচ গোল মরিচ গুড়া - আধা চা চামচ আদা বাটা - আধা চা চামচ পেঁয়াজ বাটা - লবণ পরিমাণমতো - আধা চা চামচ মরিচ গুঁড়ো - আধা চা চামচ প্যাপরিকা পাউডার - ১ টি ডিম - আধা কাপ তরল দুধ - ১ কাপ কর্ণফ্লেক্স গুঁড়ো (যদি কর্ণফ্লেক্স গুঁড়ো না থাকে তবে পাউরুটি চুলায়, টোস্টারে কিংবা ইলেকট্রিক ওভেনে টোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন) পদ্ধতিঃ - প্রথমে একটি পাত্রে ডিম ও দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিন। এতে সামান্য লবণ, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে এতে মুরগীর টুকরোগুলো ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। - ওপর একটি পাত্রে ময়দা নিয়ে সব গুঁড়ো মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতেও সামান্য লবণ দিয়ে দিন। খুব ভালো করে মিশিয়ে নিন। - মুরগীর টুকরো গুলো একে একে ডিমের মিশ্রণ থেকে তুলে ময়দার মিশ্রণে দিয়ে ভালো করে ওপরে কোট করে নিন। - এরপর আবার বেঁচে যাওয়া ডিমের মিশ্রনে চুবিয়ে হালকা করে ময়দায় গড়িয়ে নিয়ে কর্ণফ্লেক্স গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো ওপরে গড়িয়ে ওপরে কোট দিয়ে নিন ভালো করে। - একটি বড় কড়াইয়ে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে লালচে করে ভেজে তুলুন। একটি কিচেন পেপারের উপর রাখবেন। এতে অতিরিক্ত তেল ঝড়ে যাবে। তবে সাবধানে ভাজবেন এবং অল্প থেকে মাঝারি আঁচে ভাজবেন। নতুবা ওপরে লালচে হলেও ভেতরে হবে না। - ব্যস, ভালো করে ভাজা হয়ে গেলে কুড়মুড়ে মজাদার এই রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাই য়ের মজা নিন ঘরে বসেই।
চিকেন কেটে ভাল করে ধুয়ে নিন (আমরা মাঝারি মোরগের আট টুকরা নিয়েছিলাম) এবং এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, দেড় চামচ রসুন বাটা, এক টেবিল চামচ টমেটো সস ও সামান্য লবন দিয়ে ভাল করে মেখে নিন। এমন দেখাবে, এবার চিকেনের পিস গুলো ড্রীপ ফ্রীজে মিনিট ১৫ এর জন্য রেখে দিন। ঢাকনা দিয়ে রাখবেন। ব্যস চিকেন প্রিপারেশন হয়ে গেল। ডিম ও দুধের একটা মিশ্রন তেরীকরন – হাফ কাপ তরল দুধে একটা ডিম ভেঙ্গে দিয়ে ভাল করে ফাটিয়ে নিন। এক চিমটে লবন দিতে পারেন। চিকেন প্রলেপের জন্য একটা পাউডার মিশ্রন তেরীকরন – হাফ কাপ বেশি ভাল পিসা ময়দা নিন, এক চামচ ব্রেকিং পাউডার নিন, এবং এতে এবার আপনি আপনার পছন্দের মশলা দিন! আমি সামান্য গোল মরিচ গুড়া, জিরা গুড়া, বাসিলো* (তুলশী পাতার গুড়া), ওরিগেনো* (), রাসমারিনো* (ধনিয়া গুড়া) [*নাম গুলো ইতালিয়ান! হা হা হাম আপনাদের না থাকলে নাই!] ভাল করে মিশিয়ে নিন। মুল রান্না আসুন– পাশাপাশি হাতের কাছেই রাখুন। একটা খোলা ফ্রাই প্যানে তেল গরম করুন, হাতের কাছে সামান্য ঘি কিংবা বাটার থাকলে দিতে পারেন। (ডুবো তেলে চিকেন ভাঁজতে পারলে চিকেন দেখতে আরো সুন্দর হত কিন্তু তেল অপচয়ের সামর্থ্য নেই বলে বা বেশি তেল পছন্দ করি না বলে, কম তেলেই রান্না করি) তেল ভাল গরম করে চুলায় আঁচ মাঝারি করে রাখুন। তেল গরম হবার ফাঁকে, এবার প্রস্তুতকৃত তরলে চিকেন চুবিয়ে দিন এবং উঠিয়ে তা প্রস্তুতকৃত পাউডারে রাখুন এবং ভাল করে প্রলেপ লাগিয়ে দিন। প্রয়োজনে একই কাজ দুইবার করতে পারেন, এতে চিকেনের প্রলেপ আরো মোটা এবং পুরু হবে। এভাবে প্রতিটা চিকেনের গায়ে প্রলেপ লাগিয়ে জমা করে ফেলুন। এবার চিকেন গুলো গরম তেলে ছেড়ে দিন। ঢাকনা দিতে ভুলবেন না, ঢাকনার কারনে চিকেনের ভিতরটাও নরম হয়ে যাবে। আগুন মাধ্যম আঁচে চলবে। একটু সময় লাগবে। এক পাশ হয়ে গেলে অন্যপাশ উলটে দিন। চিকেন উল্টাতে সাবধানতা চাই। গরম তেলের ছিটা গায়ে পড়তে পারে, তাই সাবধানে দুটো চামচ কিংবা দুটো কাঠি দিয়ে উলটে নেবেন। ঢাকনা দিতেই হবে কারন আমরা ডুবো তেলে ভাঁজতে পারছি না। ডুবো তেলে ভাঁজলে ঢাকনা না হলেও চলত। রং টা কেমন রাখবেন, সেটা আপনি নির্ধারন করুন। মাংস ভিতরটা হল কি না তা কোন সরু কাটি বা ছুরির মাথা দিয়ে খুঁচিয়ে দেখতে পারেন। ঢাকনা দিয়ে ভাঁজার প্রক্রিয়ায় আগুনের আঁচ মাধ্যম থাকাই ভাল। সব চিকেনের পিস একই কায়দায় ভেঁজে ফেলুন। ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy