আমি একটা মেয়েকে মন থেকে খুব ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই সেও আমাকে ভালোবসে এখন সেই মেয়েটি আমাকে মন থেকে ভালোবাসে কি আমি কি ভাবে বুঝবো বা বোঝার কি কোনো মাধ্যম আছে দয়া করে জানাবেন?
4 Answers
শুধু I love u বললেই ভালবাসা হয়না, ভালোবাসা এক অনূভুতি যা শুধু ভালোলাগা, আবেগ, মায়া, কথাবার্তা চলাফেরায় বুঝতে হয় মন এর ভাষা টা কে বুঝে নিতে হয়,, ভালোবাসা কখনোই গোপন করে রাখা যায় না ভালোবাসায় অন্যের প্রতি দুর্বলতাটা সবার আগে প্রকাশ পায়, একটা মেয়ে যখন কোনো ছেলের প্রেমে পড়ে তখন লাজুক স্বাভাবের হয়ে যায়, হাসাহাসি করতে পছন্দ করে, জড়িয়ে ধরতে, পাশাপাশি অবস্থান করতে পছন্দ করে, কিছু বললে সব সময় মাথা নাড়িয়ে উওর দেয় চোখের পলকে পলকে তাকিয়ে থাকে ছেলেটার দিকে যখন ছেলেটি অন্য দিকে ফিরে থাকে। আর প্রেমিক এর জন্য সবসময় সাজগোজ করে থাকে, এইসব দিক বিবেচনা করলে আপনি নিজেও বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে কিনা, আপনার প্রতি মায়া কেমন মেয়েটিকে পেতে চাইলে আপনি আপনার ভালোবাসা,দিয়ে আগলে রাখার চেষ্টা করুন, সময় সুযোগ বুঝে পরিস্থিতি সামাল দিয়ে দুজনের মতামত এবং পরিবার এর মতামত এর ভিত্তিতে বিয়ে করে নিন। কেননা সবাই চায় তার ভালোবাসার মানুষটিকে সারাজীবন এর জন্য কাছে পেতে।
আপনার নামটা তার মনে আসলেই কেমন যেন একটা লজ্জা পাবে। এমনকি তার মোবাইলেও সে আপনার নাম পুরোটা সেভ করবেনা। হয়ত a,b,c,d নামে সেভ করে রাখবে। আপনার নাম্বার ডায়াল করতে গেলে তার হাত কাঁপবে। আপনার সামনে আসলে বুকের ভেতর দুরুদুরু কাঁপুনি উঠবে।কথা এলেমেলে হয়ে যাবে। সে কিছুতেই স্বাভাবিক থাকতে পারবেনা।অত্যান্ত নার্ভাস হয়ে যাবে।সে আপনাকে খুব ভয়ও পাবে। সে দুনিয়ার সবার নামই সহজে উচ্চারণ করতে পারবে কিন্তু আপনার নামটা এলেই তার কি যেন হয়ে যায়। কেউ তার সামনে আপনার কথা বললেই সে কলম কামড়াতে শুরু করবে। দুই গাল লাল হয়ে যাবে। আসলে এটা বোঝা খুবই কঠিন কাজ যে কোন মেয়ে আপনার প্রেমে পড়েছে কারণ বেশীর ভাগ ব্যাপারই ঘটছে আপনার অগেচরে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ,যাকে আপনি অনেক দিন ধরে সন্দেহ করে আসছেন আসলে তার মধ্যে আপনার জন্য কিছুই নেই। অথচ যাকে আপনি জীবনে কোনদিনই সন্দেহ করেননি সেই হয়ত আপনাকে অনেক ভালোবাসে। এজন্য কারও উদার হয়ে মেশাকে সবসময় সন্দেহের চোখে দেখা ঠিক না। সে আপনাকে বন্ধু হিসেবেও ভালোবাসতে পারে। এমনকি ভাই হিসাবেও দেখতে পারে।
মন থেকে ভালোবাসার ব্যাপারটি ধরা একটু কঠিন আপনি তাকে বিভিন্ন কৌশলে পরীক্ষা করতে পারেন ।
তাকে বিয়ের কথা বলে দিন৷ যদি সে সহজেই রাজি হয় তবে বুঝবেন সে আপনাকে ভালবাসে৷ আর যদি অন্য রকম বাহানা করে তবে বঝবেন সে আপনাকে ভালবাসে না৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy