3 Answers
রাতে ঘুমানোর জন্য যা যা করতে হবে যেমন: ১। ঘুমানোর জন্য আরামদায়ক বিছানাপত্র নিতে হবে ২। ঘুমানোর পূর্বে কখনই কম্পিউটার,ল্যাপটপ,টিভি দেখা যাবে না, ৩। রাত জেগে পড়া লেখা বাদ দিতে হবে, ৪। ঘুমানোর সময়ে মোবাইল ফোন দূরে রাখতে হবে ৫। ঘুমানোর আগে পযার্প্ত পানি পান করে নিতে হবে, ৬। সব সময়ে সঠিক টাইমে ঘুমানো অভ্যাস করতে হবে এবং সঠিক সময়ে ঘুম থেকে উঠার ও অভ্যাস তৈরি করতে হবে, ৭। খারাপ, বাজে চিন্তা ধারণা বাদ দিতে হবে।
ঘুম ঘুম না এলে বিছানায় শুতে যাওয়া ঠিক নয়। ঘুম না এলে এমন কিছু করতে হয়, যাতে মন শিথিল হয়। পড়ুন একটি হালকা ধরনের বই, শুনতে পারেন নরম সুরের গান। এতে শরীর শিথিল হবে, মন যাবে অন্য কোথাও। ২০ মিনিট পর্যন্ত ঘুম আসছে না? তাহলে বিছানা ছেড়ে উঠে পড়া ভালো। এমন কিছু খুঁজে নিতে হবে, যা করলে মন শিথিল হয়। বিরক্তি বা রেশ কেটে না গেলে ঘুমাতে যাবেন না। ঘুমানোর আগে টিভি দেখা, অফিসের কাজ করা—এসব কাজ থেকে বিরত থাকতে হবে। শোবার ঘরে মৃদু আলো, তাজা ফুল রাখতে পারেন। শোবার ঘর হবে শান্ত, অন্ধকার কিন্তু শীতল। যেন গুহার মধ্যে শয়ন। বাদুড়ের মতো ঘুম। বাদুড় ঘুমায় ১৬ ঘণ্টা। গুহার সাপ শীতলতায় থাকে বলেই এত নিদ্রা। চেষ্টা করবেন একই সময়ে শুয়ে পড়তে। আবার একই সময়ে ঘুম থেকে উঠে পড়বেন। ছুটির দিনগুলোতেও এই নিয়ম মেনে চলবেন। ঘুমানোর আগে হালকা গরম পানিতে গোসল করলে সতেজ লাগবে। দিনের বেলা না ঘুমানোই ভালো। ঘুমালেও বিকেল তিনটার পর ২০ মিনিটের বেশি ঘুমাবেন না। জীবনযাপনের সব ক্ষেত্রে নিয়ম মেনে চললে দেখবেন ঘুম চলে আসছে। শোবার বিছানায় পড়া, টিভি দেখা, লেখা, ফোনে কথা বলা নয়। দুপুরে খাবারের পর থেকে ক্যাফেইন-জাতীয় ও পানীয় নয়। অর্থাৎ চা-কফি, চকলেট নয়। ধূমপান ও অ্যালকোহল বাদ দিতে হবে। খিদেপেটে শুতে যাবেন না, আবার ভরপেটেও যাবেন না শুতে। নিয়মিত ব্যায়ামে ঘুম আনে। দিনে আধঘণ্টা ব্যায়াম যথেষ্ট। দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা। শুতে যাওয়ার আগে আগে ব্যায়াম নয়। ব্যায়াম দিনের প্রথম দিকে বা বিকেলে। দিনে যত পারেন দিনের আলো লাগাবেন শরীরে, আলো যেন ঢোকে বাসগৃহে, অফিসঘরে।
আপনি একটু জল খেয়ে শুয়ে পড়ুন, একটু ঠান্ডা জায়গায় ঘুমোনোর চেষ্টা করুন, ঘুমোনোর আগে হাত-পা টা একটু ধুয়ে নিবেন। আর আপনি google থেকে কিছু meditation টাইপের মিউজিক নামিয়ে নিন, রাতে ঘুমোনোর সময় এইরকম একটা মিউজিক শুনতে থাকুন, আপনি নিজেও বুঝতে পারবেন না, কিছুক্ষণের মধ্যেই আপনার ঘুম চলে আসবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy