আমার দুই হাতের চামড়া মরে গিয়ে উঠে যাচ্ছে কেন?

আমার বয়স ২৮ বছর। বর্তমানে আমার দুই হাতের চামড়া মরে উঠে যাচ্ছে। এর থেকে মুক্তি পাবো কিভাবে?
3592 views

3 Answers

হাতের জন্য তিলের তেল, গ্লিসারিন ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তিলের তেলের পরিবর্তে জলপাইয়ের তেলও ব্যবহার করতে পারেন।  পায়ের জন্য মধু, গ্লিসারিন, লেবুর রস ও ঘৃতকুমারীর রস একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।  সয়াবিন গুঁড়া হাত ও পায়ের জন্য খুবই ভালো। বাজার থেকে সয়াবিন কিনে কড়াইয়ে তেল দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ নেড়ে গুঁড়া করে সেটা দিয়ে হাত ও পা ধুতে পারেন। এটা পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজারের ভূমিকা রাখে। এভাবে হাত-পা পরষ্কার রাখলে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে গ্লিসারিন ব্যবহার করলে চামড়া উঠা বন্ধ করা যায়। (ইন্টারনেট)

3592 views Answered

দুধের ননী, ছানা অথবা নুন ছাড়া মাখনের সাথে আমন্ড অয়েল এবং কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে একটি মিশ্রণ বানান। এবার দুই হাতের তালুতে মিশ্রণটি ভালো করে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। আধা ঘণ্টা পর দুই হাত ভালো করে ঈষদুষ্ণ গরম জলেতে ধুয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেলুন। এই পদ্ধতি নিয়মিত মেনে চললে হাতের তালুর চামড়া ওঠা বন্ধ হয়ে যাবে। এছাড়া নিয়মিত ময়েশ্চারাইজার সমৃদ্ধ লোশন লাগান স্নানের পর এবং রাতে ঘুমুতে যাবার আগে l বেশি শুষ্ক হয়ে গেলে গ্লিসারিন, অলিভ অয়েল লাগান, দেখবেন হাতের শুষ্কভাব চলে গিয়ে হাত যেমন নরম হবে ঠিক তেমনই হাতের তালু ফাটা ও চামড়া উঠার সমস্যাও দূর হবে l

3592 views Answered

আপনি ৩ -৪ টা লাল জবা ফুল হাতে নিয়ে কিছু সময় ভালো করে ঘষুন।ঘসা শেষ হলে রেখে যতক্ষন পর্যন্ত। শুকায়ে না যায়। তারপর হাত ভালো করে ধুয়ে ফেলুন।আশা করি ঠিক হয়ে যাবে।

3592 views Answered

Related Questions

Next steps