4 Answers
দুজনের মাঝে যখন মনের চাওয়া-পাওয়া এর মাঝে মিল খুঁজে পাওয়া যায়। যখন একটি মনের চাওয়া আর একটি মন পূরন করে। যখন চোখের ভাষা এ হয় মনের ভাষা। একে অপরকে দেখার জন্য যখন ব্যাকুল হয়ে উঠে। যখন নিজেকে বার বার হারিয়ে,সেই মানুষটির মাঝে খুঁজে পায়, তখনিই দুইজন ছেলেমেয়ের মধ্যে শূন্যতা বিরাজ করে কাছে পাওয়ার, আর তা থেকেই প্রেম।
প্রেমের একটি সাধারণ মানে হচ্ছে একজনের প্রতি অন্য আরেকজনের ভালোবাসা। একজনের প্রতি অন্য আরেকজনের মনের টান। তবে এ ভালোবাসা এবং মনের আন্তরিক টান আসলে কোথায় থেকে আবির্ভূত হয় তা কেউই আজও অনুসন্ধান করতে পারেনি। যেমন : একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে অথবা একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে। তারা কেন একে অপরকে ভালোবাসে একথা জানতে চাওয়া হলে দুজনই বলবে যে ভালো লাগে তাই। আবার কেন ভালো লাগে জানতে চাইলে বলবে ‘ কেন যে।’ আরো অন্যভাবে যদি বলা যায় যে, কেউ কেউ তাদের বাবা মাকে খুব ভালোবাসে আবার কেউ কেউ বাবা- মার খোঁজই নেয় না। কেউ আবার তার স্ত্রীকে খুব ভালোবাসে। আবার কেউ বাসে না। কার মনে কার জন্য প্রেম বা ভালোবাসার জন্ম হবে তা কেউ জানে না। যেমন একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে। কিন্তু সেই মেয়েটি অন্য আরেকটি ছেলেকে ভালোবাসে। অথচ দু’জন ছেলেই স্মার্ট, সুদর্শন যথেষ্ট যোগ্যতাবান। তবে কেন মেয়েটি তাকে যে ছেলে ভালোবাসে তাকে না ভালোবেসে অন্য আরেকটি ছেলেকে ভালোবাসে। এক্ষেত্রে বোঝাই যায় প্রেম ভালোবাসা বলেকয়ে আসে না। কার মধ্যে কার জন্য ভালোবাসা আসবে সেটাও বলা মুশকিল। কেউ কেউ প্রেমের জন্য জীবন দিচ্ছে। আবার কেউ কেউ একজনকে ছেড়ে অন্য আরেক জনের প্রেমে পড়ছে অকপটেই। সমাজ, ধর্ম উপেক্ষা করে প্রেমের জয় ঘটিয়ে ছাড়ছে অনেকে। অনেকে আবার সমাজের দুর্নামের ভয়ে সহজেই প্রেমের ইতি ঘটাচ্ছে। প্রেম যেন সহজেই হয় আবার সহজেই ভেঙে যায়। কেউ অল্পদিন প্রেম করে আবার কেউ বছরের পর বছর প্রেম করে। প্রেমকে ধরে রাখা বা ছেড়ে দেয়া আসলে কারো হাতে থাকে না। এটাকে অনেকে ভাগ্যের লিখন বলে মনে করে। কারণ এটিকে কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। প্রেমের আসলে কোনো আকার নেই। ভালোবাসাকে যতই প্রেমময় করা যায় ততই কম মনে হয়। কারণ প্রেমের সংজ্ঞাটাই বৃহৎ। প্রেম মানে ভালোবাসা। আর এই ভালোবাসা এক সুবৃহৎ জগৎ। ভালোবাসা থাকে সব ক্ষেত্রেই। প্রতিটি জিনিসের প্রতি মানুষের ভালোবাসা থাকে। ভালোবাসাকে দেখা যায় না। ছোঁয়া যায় না। মানুষ অবচেতন মনেই সবকিছুকে ভালোবাসে। মানুষের মনের এ ভালোবাসা আল্লাহ প্রদত্ত। তাই প্রেম বা ভালোবাসা মানুষ যাই বলুক না কেন এটা ঐশ্বরিক এক অনুভূতি। যা মানুষের ধরাছোঁয়ার বাইরেই থাকে সবসময়।
এটা একেক জনের ক্ষেএে একেক রকম হয়, যদি সত্যিকারের প্রেম হয়, তাহরে তারা কোনোদিনই সঠিক ভাবে বলতে পারবে না, তাদের প্রেম কি করে হল, ওটা আপনা আপনিই হয়ে যায়, দুজনেরই অজান্তে। হতে পারে মেয়েটার কোনো কোনো স্বভাব / শরীরের কিছু (চোখ, চুল) / মনের ভাব( হাসি, রাগ) ইত্যাদি ছেলেটার পচ্ছন্দ হয়ে যেতে পারে, আবার মেয়েটারও এইরকম কিছু একটা পচ্ছন্দ হয়ে যেতে পারে। সঠিকভাবে ঠিক কোন কারনের জন্য প্রেম হয়, বলা মুশকিল। শুধু আমরা এি সম্বন্ধে ধারণাটাই করতে পারি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy