দৃঢ়তা প্রদান ও চলন দেহের সব চেয়ে বড় ও ছোট হাড়?
1 Answers
=>মানবদেহের সবচেয়ে বড় হাড় ফিমার। ঊর্বস্থি (ঊরুর অস্থি) বা ফিমার (/ ˈ fiː mə r/ ) বা চতুষ্পদ মেরুদণ্ডী প্রাণী দের পায়ের সবচেয়ে কাছের হাড় যা হাটতে ও দৌড়াতে সক্ষম,যেমনটি স্থলচর স্তন্যপায়ী,পাখি,সরীসৃপ যেমন লিজার্ড এবং উভচর যেমন ব্যাঙ এদের ক্ষেত্রেও প্রযোজ্য।ফিমারের মাথা শ্রোণী অস্থির অ্যাসিটাবুলামে যুক্ত হয়ে নিতম্ব সন্ধি এবং ফিমারের দূরবর্তী অংশ টিবিয়া এবং প্যাটেলার সাথে যুক্ত হয়ে হাঁটু গঠন করে।ফিমার শরীরের সবচেয়ে শক্তিশালী হাড়। এটি শরীরে সবচেয়ে লম্বা হাড়ও বটে। =>মানবদেহের সবচেয়ে ছোট হাড় স্টেপিস। স্টেপিস /ˈ s t eɪ p iːz/ হল মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ী প্রানীর মধ্যকর্ণে বিদ্যমান একটি অস্থি যেটি শব্দ কম্পন বা শব্দ তরঙ্গকে অন্তকর্ণে নিয়ে যেতে কাজ করে। এর মধ্যবর্তী স্টিরাপ আকৃতির ছোট হাড় ওভাল উইন্ডো নামক একটা অংশের কাছে শব্দ তরঙ্গ পাঠিয়ে শব্দ শুনতে সাহায্য করে। স্টেপিস মানবদেহের সবচেয়ে ছোট এবং সবচেয়ে হালকা অস্থি, যেটি দেখতে অশ্বারোহীর পা দানীর মতো, যার ইংরেজি অর্থ স্টিরাপ (ল্যাটিন:Stapes)। => শরীরের যে জয়েন্ট গুলোতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে তাদের সাইনোভিয়াল জয়েন্ট বলে যেমন (কাঁধের জয়েন্ট, হাতের জয়েন্ট) => টেনডন : টেনডন হচ্ছে এক প্রকার ফাইব্রাস টিস্যু যা মাংসপেশীর শুরু ও শেষের অংশে থাকে। => শারীরস্থানবিদ্যায় লিগামেন্ট (ইংরেজি : Ligament) তিনটি ভিন্নরকমের গঠন নির্দেশ করতে ব্যবহৃত হয়: 1. ফাইব্রাওয়াস কলা যা একটি অস্থির সাথে অপর অস্থির সংযোগে ব্যবহৃত হয়। কখনো একে “আর্টিকুলার লিগামেন্ট” , “ফাইব্রাওয়াস লিগামেন্ট”, বা “ট্রু লিগামেন্ট” বলা হয়। 2. অন্যান্য মেমব্রেনের পেরিটোনিয়ামের ভাঁজ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy