জাতীয় ক্রিকেটার হতে কী পদক্ষেপ নেওয়া উচিত?
4 Answers
জাতীয় ক্রিকেটে খেলতে হলে আপনাকে অবশ্যই ভাল কোন ক্রিকেট একাডেমীতে ভর্তি হতে হবে।কারণ একমাত্র একাডেমীতে প্রাকটিস ই দিতে পারে জাতীয় টিমে খেলার সুযোগ।এইসব একাডেমীতে আপনি কমপক্ষে দেড় থেকে দুই বছরের মধ্যে ভাল পারফমেন্স দেখাতে পারলে তারাই আপনাকে জাতীয় টিমে ডেকে নিবেন।আর পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাবেন।একটু বেশিই পরিশ্রম করেন সাফল্য পাবেন নিশ্চয়ই।
জাতীয় ক্রিকেটার হতে হলে ভালো মানের একজন ভাল মানের ক্রিকেটার হতে হবে, আআর একজন ভালো মানের ক্রিকেটার হতে হলে অনুশীলনের কোনো বিকল্প নেই। এখনকার সেরা সেরা সব ক্রিকেটারই প্রচুর অনুশীলন করেছেন এই কাতারে পৌঁছাতে। অনুশীলনের শুরু করার পূর্বেই শুরুতেই খেয়াল রাখা উচিৎ আপনি অলরাউন্ডার পজিশনে খেলবেন । এখন আপনাকে অলরাউন্ডার হতে হলে ব্যাটে বলে নিয়ম করে দুই ক্ষেত্রেই সমান মনোযোগ দিতে হবে। একজন ভালো ক্রিকেটার হতে হলে অধ্যবসায়ীর বিকল্প নেই। খেলায় নিয়মিত হতে হবে। এছাড়াও ভুল থেকে শিক্ষা নিতে হবে। মোট কথা, মূল মনোযোগ ক্রিকেটকে ঘিরেই থাকতে হবে। স্বপ্ন যদি হয় ক্রিকেটার হবার তাহলে ছোট থেকেই সেটাতে মনোযোগ দিতে হবে। দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বেশ কিছু ক্রিকেট একাডেমী। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় এবং এই খেলায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তাই যারা ক্রিকেটার হতে চায় তাদের অবশ্যই একাডেমীতে অনুশীলন করাক উচিৎ। তবে একবারেই কেউ বড় ক্রিকেটার হতে পারেন না। এর জন্য লেগে থাকতে হবে। বয়স ভিত্তিক (অনূর্ধ) খেলে আসতে হবে। পাশাপাশি ডিভিশন পর্যায়ে খেলেও উন্নতি করা সম্ভব। এ জন্য হতাশ হওয়া চলবে না। পড়াশোনার পাশাপাশি এগিয়ে চলুন ক্রিকেট নিয়ে, একদিন সফলতা পাবেন।
আপনি ক্রিকেট খেলা চালিয়ে যান। আর বিকেএসপি তে চান্স পাওয়ার প্রস্তুতি নিন । বিকেএসপি তে প্রতি বছর ই অনুর্ধ ১৬ ও অনুর্ধ ১৯ বছরের স্টুডেন্ট নেয় । আপনি বিকেএসপি তে কবে ভর্তীর সার্কুলার দিবে যোগাযোগ রাখুন । আর প্র্যাকটিস চালিয়ে যান । কেবল মাএ্র সেরাদের সেরারাই বিকেএসপি তে চান্স পায় । আর বিকেএসপিতে চান্স পেলেই ওখানে ভালো পারফরমেন্স করতে পারলেই জাতীয় টিমে খেলার সুযোগ পাবেন ।
জাতীয় ক্রিকেটার হতে আপনাকে অবশ্যই পরিশ্রমী এবং খেলায় ভালো পারদর্শী হতে হবে,, আপনার যে বয়স তাতে খেলার প্রতি একটি টান, মনোবল এবং উদ্যাম থাকবে, খেলায় ভালো কলাকৌশল শিখার জন্য প্রথমত আপনাকে অবশ্যই ভাল কোন ক্রিকেট একাডেমীতে ভর্তি হতে হবে, তারাই আপনাকে প্রেক্টিস এর মাধ্যমে বল করা এবং ব্যাটিং এর উপর ভালো ধারণা তৈরী করে দিবে, সাথে ভালো ব্যয়াম একটি মাঠের পর্যবেক্ষণ সম্পর্কে শিখাবে, ব্যটিং এ ভিবিন্ন স্টাইল যেমন: কাট করা লেগে অফে, শর্ট খেলা, লং শর্ট, নেট প্রাক্টিস বোলিং এ আ্রম বল, ধুসরা, গুগলি, ফুল লেন্থ,গুড লেন্থ রান নেওয়ার সিস্টেম জানিয়ে দেওয়া কীভাবে হেলমেট, গ্লাপ্স, প্যাড, ব্যাট এইসব নিয়ে দৌঁড়াবেন খেলার নিয়ম কানুন ফ্লিডিং করা, ক্যাচ ধরার অঙ্গভঙ্গি সম্পর্কে এবং একজন প্লেয়ার এর মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন তা বিশেষ ভাবে ধারণা দিবে মাঝেমধ্যে প্রিতী ম্যাচ খেলানো হবে আপনার উন্নতি অগ্রগতি সম্পর্কে ধারণা নিতে একাডেমীতে আপনি কমপক্ষে দেড় থেকে দুই বছরের মধ্যে ভাল পারফমেন্স দেখাতে পারলে তারা আপনাকে ভিবিন্ন জায়গায় খেলার সুযোগ করে দিবে আর সেখানেই আরোও ভালো পারফর্ম করতে পারলে তবেই জাতীয় দলে ডুকার চান্স তৈরী হবে এবং উন্নত মানের প্লেয়ার হতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy