আমার বয়স 17 বয়স আমি ক্রিকেটার হতে চাই কী পদক্ষেপ নিতে হবে?
3211 views

3 Answers

একজন ভাল মানের ক্রিকেটার হতে হলে অনুশীলনের কোনো বিকল্প নেই। এখনকার সেরা সেরা সব ক্রিকেটারই প্রচুর অনুশীলন করেছেন এই কাতারে পৌঁছাতে। অনুশীলনের শুরু করার পূর্বেই শুরুতেই খেয়াল রাখা উচিৎ কোন পজিশনে খেলবো। যেমন, ব্যাটসম্যান, বোলার, উইকেট রক্ষক ব্যাটসম্যান বা অলরাউন্ডার। এখন আমি যদি ব্যাটসম্যান হিসেবে খেলি তবে অবশ্যই আমাকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে হবে বেশি। অথবা আমি যদি বোলার হই তবে আমাকে বোলিংয়ে মনোযোগ দিতে হবে। আর অলরাউন্ডার হতে হলে নিয়ম করে দুই ক্ষেত্রেই সমান মনোযোগ দিতে হবে। একজন ভালো ক্রিকেটার হতে হলে অধ্যবসায়ীর বিকল্প নেই। খেলায় নিয়মিত হতে হবে। এছাড়াও ভুল থেকে শিক্ষা নিতে হবে। মোট কথা, মূল মনোযোগ ক্রিকেটকে ঘিরেই থাকতে হবে। স্বপ্ন যদি হয় ক্রিকেটার হবার তাহলে ছোট থেকেই সেটাতে মনোযোগ দিতে হবে। দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বেশ কিছু ক্রিকেট একাডেমী। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় এবং এই খেলায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তাই যারা ক্রিকেটার হতে চায় তাদের অবশ্যই একাডেমীতে অনুশীলন করা উচিৎ। তবে একবারেই কেউ বড় ক্রিকেটার হতে পারেন না। এর জন্য লেগে থাকতে হবে। বয়স ভিত্তিক (অনূর্ধ) খেলে আসতে হবে। পাশাপাশি ডিভিশন পর্যায়ে খেলেও উন্নতি করা সম্ভব। এ জন্য হতাশ হওয়া চলবে না। সংগৃহীত

3211 views

আপনি যদি ক্রিকেটারর হতে চান তাহলে এর জন্যে আরো ছোট থেকে আপনাকে পদক্ষেপ গ্রহন করার দরকার।আপনার আরো আগে BKSP ক্লাবে ঢোকার দরকার ছিলো যদিও একটু বয়স হয়েছে তবুও সমস্যা নাই।প্রথমত আপনি ঐ ক্লাবে ঢুকুন তারপর তাদের ভালো পারফর্মেন্স দেখাতে পারলে তারা আপনাকে বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ দিবে এখানে ভালো করলে অনুর্ধ ১৯ চান্স পেতে পারেন আর এভাবে ক্রমান্বয়ে ভালো করলে একসময় বাংলাদেশ জাতীয় টিম আপনাকে ডেকে নেবে।

3211 views

আপনি ৩০ এর পরে চেস্টা করলেও খেলোয়াড় হতে পারবেন.কারন জাতীয় দলে খেলতে দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রম দরকার.কঠোর পরিশ্রমের জন্য পরিপূর্ণ সুস্থতা এবং শারীরিক ফিটনেস থাকতে হবে।সে হিসাবে আপনার বয়সতো অনেক কম।মাত্র ১৭ বছর্।'দৃষ্টিভঙ্গির' মানেটা খুলে বলি; ধরুন একজন ক্রিকেটার ২০-২৫ বছর ধরে ক্রিকেট খেলছে' কিন্তু জাতীয় দলে সুযোগ হয়নি।আবার দুই বছর প্রাক্টিস করেই কেউ জাতীয় দলে খেলছে।এটা কিভাবে সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে কারন যে জাতীয় দলে খেলছে সে মনে করছে ২ বছরের কম সময়েই সে জাতীয় খেলতে পারবে এবং খেলা সম্ভব.আর যে পারছেনা সে ভাল খেলা সততেও বছরের পর বছর চেস্টা করছে।আপনি যদি মনে করেন আমার থেকে এত ভাল বোলার ব্যাটসম্যান রয়েছে তাদেরকে পেছনে ফেলে আমি কিভাবে জাতীয় দলে খেলব।তাহলে আপনি কোনদিনই জাতীয় দলে খেলতে পারবেননা .আপনার মনে রাখতে হবে' আমার থেকে ভাল বোলার ব্যাটসম্যান অবশ্যই আছে:কিন্তু আমার মত নাই।তাহলেই আপনি আগাতে পারবেন।আরেকটা জিনিস মনে রাখবেন."জাতীয় দলের প্লেয়ারদের চাইতে অবশ্যই অনেক বেটার প্লেয়ার আছে"এটা ক্রিকেট খেলার ব্যাপারে বললাম.সবকিছুই কিন্তু দুবছরে হবেনা।যেটা যে প্রক্রিয়ায় সে প্রক্রিয়ার সময় আপনাকে দিতেই হবে।যেমন; ডাক্তার হতে চাইলে আপনাকে ডাক্তারি পাস করে সার্টিফিকেট নিতে হবে।ধন্যাবাদ। আপনার মত আরেকজন অন্য একটি সাইডে একই প্রশ্ন করেছিলেন.তার বয়স ১৯ বছর.তার উত্তর যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন: "আপনি কখনোই জাতীয় দলে খেলতে পারবেননা।তবে চেস্টা করলে ভাল খেলোয়াড় হতে পারবেন-কারন জাতীয় দলে যারা খেলেন তারা অনেক কিশোর বয়স থেকেই খেলাধূলা শুরু করেন-ইত্যাদি ইত্যাদি.তিনি আরও বলেন তিনি নিজেও ভাল খেলোয়াড় ছিলেন কিন্তু বহুদিন পর আবার যখন খেলায় নামেন তখন একদিন খেলেই ৭ দিন শরীর ব্যথা হয়েছিল.ইত্যাদি ইত্যাদি" আসলে যেকোনো পরিশ্রমের খেলাই অনেকদিন বন্ধ রেখে হঠাৎ একদিন খেললে শরীর ব্যাথা হতেই পারে.কিন্তু কিছুদিন নিয়মিত করলে আবার ঠিক হয়ে যায়।আর ১৭ বা ১৯ বছর বয়স কোনো বয়সই নয়।৩০ এর পর ক্রিকেট শিখেও জাতীয় দলে খেলা যায় .যদি আপনি ফিট থাকেন এবং কঠোর পরিশ্রম করতে পারেন।ক্রিকেটে ৪০-৪৫ পার করেও এখন অনেকেই অবসর নিচ্ছেন.তাই আপনি কেন পারবননা।আমাদের দেশে ৩০ এর আগে অবসর নিলেও শচীন কিন্তু অনেক পরে অবসর নিয়েছেন।আমাদের পাশেই এশিয়ার.সো কি চিন্তা আপনিও পারবেন।

3211 views