আমি ডি ভিলিয়ার্স এর ভক্ত।তাই আমি চাই তার মত খেলতে। কিন্তু আমি জানি না যে, কিভাবে তার মত হতে পারব?
2973 views

3 Answers

একজন ভাল মানের ক্রিকেটার হতে হলে অনুশীলনের কোনো বিকল্প নেই। এখনকার সেরা সেরা সব ক্রিকেটারই প্রচুর অনুশীলন করেছেন এই কাতারে পৌঁছাতে। অনুশীলনের শুরু করার পূর্বেই শুরুতেই খেয়াল রাখা উচিৎ কোন পজিশনে খেলবো। যেমন, ব্যাটসম্যান, বোলার, উইকেট রক্ষক ব্যাটসম্যান বা অলরাউন্ডার। এখন আমি যদি ব্যাটসম্যান হিসেবে খেলি তবে অবশ্যই আমাকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে হবে বেশি। অথবা আমি যদি বোলার হই তবে আমাকে বোলিংয়ে মনোযোগ দিতে হবে। আর অলরাউন্ডার হতে হলে নিয়ম করে দুই ক্ষেত্রেই সমান মনোযোগ দিতে হবে। একজন ভালো ক্রিকেটার হতে হলে অধ্যবসায়ীর বিকল্প নেই। খেলায় নিয়মিত হতে হবে। এছাড়াও ভুল থেকে শিক্ষা নিতে হবে। মোট কথা, মূল মনোযোগ ক্রিকেটকে ঘিরেই থাকতে হবে। স্বপ্ন যদি হয় ক্রিকেটার হবার তাহলে ছোট থেকেই সেটাতে মনোযোগ দিতে হবে। দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বেশ কিছু ক্রিকেট একাডেমী। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় এবং এই খেলায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তাই যারা ক্রিকেটার হতে চায় তাদের অবশ্যই একাডেমীতে অনুশীলন করা উচিৎ। তবে একবারেই কেউ বড় ক্রিকেটার হতে পারেন না। এর জন্য লেগে থাকতে হবে। বয়স ভিত্তিক (অনূর্ধ) খেলে আসতে হবে। পাশাপাশি ডিভিশন পর্যায়ে খেলেও উন্নতি করা সম্ভব। এ জন্য হতাশ হওয়া চলবে না। ধন্যবাদ

2973 views

এটা খুব ভালো, কাউকে অনুসরণ করে খেলা। আর আপনি খুব ভালো একজনকে অনুসরণ ককরছেন। ওনার মতো প্লেয়ার হতে ভালো ব্যাট করতে হবে, তাতে প্রয়োজন একনিষ্ঠ শ্রম, পরিকল্পনা করা,সব শট খেলার চেষ্টা করা, ওনার ব্যাটিংকে ভালোভাবে অনুসরণ করুন, খেলায় মাধুর্য সৃষ্টি করুন,সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে খেলা করবেন, ব্যর্থতাকে পিছনে ফেলে সাফল্য এর জন্য চেষ্টা করুন।

2973 views

কেন না অবস্যই পারবেন এর জন্য আপনার প্রচুর ইচ্ছাশক্তি এবং অনুশীলন করতে হবে। আপনি তাকে অনুসরন করুন। নিয়মিত ব্যাট হাতে প্রেক্টিজ করুন।দেখুন তার প্রতিটি খেলা আর মনোযোগ সহকারে দেখুন সে কোন বলটা কিভাবে খেলছে তা মনে রাখার চেষ্টা করুন এবং তা নিয়মিত অনুশীলন করেন আশা করি হয়ে যাবে।

2973 views

Related Questions