2 Answers
প্রেসার নিয়ন্ত্রনে আনতে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলালেবু, কলা, টমেটো, ডাবের পানি খেতে হবে। কোলেস্টেরল সমৃদ্ধ খাবার যেমন ক্রিম, মাংস, ডিমের কুসুম, মাখন, ফ্রেঞ্জ ফ্রাইজ সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। প্রচুর পরিমাণ ফল ও সবজি খেতে হবে। ফ্যাট জাতীয় খাবার কখনোই খাবেন না। তেল, ঘি, মসলা এড়িয়ে চলতে পারলে আরও ভালো হয়।
বিভিন্ন কারনে উচ্চ রক্তচাপ হয়ে থাকে।অনেকের বংশগতি কারনেও এটি দেখা যায়। আবার সঠিক ঘুম ও বিশ্রাম এর অভাবে,দুশ্চিনতাযুক্ত থাকলে,খাদ্যে বেশি লবন গ্রহন করলে,ওজনঅধিক হলে উচ্চরক্ত চাপ দেখা যায়।আবার অনেক সময় রক্তচাপ বেশি কেন এটা চিন্তা করতে থাকলেও রক্তচাপ বেড়ে যায় তাই প্রথমত চিন্তামুক্ত থাকতে হবে,৭-৮ ঘন্টা নিশ্চিন্তভাবে ঘুমাতে হবে,তৈলাক্ত ও মশলা জাতীয় খাদ্য,লবন বা লবনযুক্ত খাদ্য,ডিম গ্রহন নিয়ন্তনে রাখতে হবে।চা,কফ ও ধুমপান গ্রহন থেকে বিরত থাকতে হবে। দেহকে আদর্শওজনে আনতে হবে। এর পর ও যদি রক্তচাপ নিয়ন্তনে না আসে তবে চিকিৎসকের পরামর্শ গ্রহন করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy