5 Answers
তোতলামি থেকে বাচার জন্য আপনাকে সবসময় স্পষ্ট ও দ্রুত কথা বলার অভ্যাস করতে হবে কঠিন শব্দ গুলো বারবার মুখে আনার চেষ্টা করবে।
তোতলামির কারণ স্নায়বিক বা মানসিক হতে পারে। কারো কারো বেলায় বিভিন্ন চাপের কারণে এই সমস্যা তৈরি হয়। তবে বিজ্ঞানীরা বলছেন, ৭৫ ভাগ মানুষের তোতলামি হয় জেনেটিক বা বংশগত কারণে।
ছোট ছোট বাক্য বার বার বলা
সহজ কথা দিয়ে বাক্য গঠন করা এবং আস্তে আস্তে বলার অভ্যাস করতে হবে। এতে দূর হবে ভয়। তাছাড়া ছোট ছোট বাক্যগুলো বার বার বলা একটি বিশেষ পদ্ধতি যা তোতলামি ধীরে ধীরে দূর করে দিতে পারে। আর এই বিশেষ পদ্ধতির আবিষ্কারক চার্লস ফন রিপার।
তিনি বলেছেন, তোতলামি করার জন্য আমরা নিজেরা দায়ী নই তা ঠিক, তবে তোতলানোটাকে আরো সহজ ও বোধগম্য করতে কিন্তু আমরা নিজেরাই পারি।
গান গাইতে হবে
তোতলাদের মস্তিস্কের সামনের বাঁদিকে খানিকটা ঘাটতি থাকে। তবে গান গওয়ার সময় সাধারণত বেশিরভাগই মস্তিস্কের ডানদিকের অর্ধেক সচল হয়। সোজা কথায় বলা যায়, কথা বলতে মানুষের মস্তিস্কের বাঁদিক আর গান গাইতে ডান দিকের প্রয়োজন।
অর্থাৎ তোতলাদের গান গাইতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাই গানের মধ্য দিয়ে তোতলাদের মস্তিস্কের দুদিকের মধ্যে একটা সমন্বয় আনার চেষ্টা করা হয়। - মানবকন্ঠ
তোতলামি দূর করার তেমন কোনো নির্দিষ্ট উপায় নাই। তারপরও কিছু মুখের ব্যায়াম রয়েছে যেগুলো অনুশীলনে তোতলামির অভ্যাসটা কিছুটা আয়ত্তে আনা সম্ভব। এছাড়া ধীরে ধীরে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। সম্ভব হলে গানে গানে কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারেন। এতে করে নির্দিষ্ট সময়ের মাঝে বাক্যটি শেষ করার একটা প্রবণতা তৈরি হবে। ধন্যবাদ
তোতলামোর সঠিক কারণ আজ পর্যন্ত অজানা।কিছু গবেষনায় এটাকে বংশগত আবার কিছু গবেষনায় জিনগত সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। এটা মস্তিস্কের একটি নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে যার কারণ মস্তিষ্ক হতে স্পিচ এর জন্য সংশ্লিষ্ট নার্ভ বা মাংসপেশীতে সিগন্যাল সঠিকভাবে পরিবাহিত হতে না পারা।আর ব্যক্তির ওপর তোতলামোর প্রভাব চরম মানসিক বিপর্যয়। অনেক ক্ষেত্রেই এটি আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। তাই কোন অনুষ্ঠানে কথা বলতে হবে এমন পরিবেশ এড়িয়ে চলা। বন্ধুত্ব তৈরি বা টিকিয়ে রাখতে সমস্যা। শিক্ষাগত যাগ্যতা অনুযায়ী চাকরি পেতে বা পদোন্নতিতে বাধা সৃষ্টি করে। চাকরির ইন্টারভিউ, বক্তৃতা বা সঠিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে ব্যর্থ হওয়া। অনেকেই মনে করেন ভয়, হতাশা, একাকীত্ব, লজ্জা কিংবা মুখের কোনো জড়তাই হয়ত তোতলামোর একমাত্র কারণ। কিন্তু তা ঠিক নয়।সম্প্রতি তোতলামোর চিকিৎসায় স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি একটি যুগান্তকারী ও বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। তোতলামোর সমস্যা সমাধানে অবশ্যই একজন গ্র্যাজুয়েট স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টের শরনাপন্ন হওয়া উচিত যিনি তোতলামোর ধরণ, মাত্রা, সংশ্লিষ্ট ফ্যাক্টরস এবং চিকিৎসা পদ্ধতি নির্ণয়ে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। সাধারণত তোতলামোর চিকিৎসা নির্ভর করে, আপনার মনোবল বৃদ্ধি এবং আপনার সমস্যা সমাধানে আপনি কতটা বাস্তববাদী। নিজের চিকিৎসার জন্য পর্যাপ্ত সময় এবং সঠিকভাবে কৌশলগুলো রপ্ত করতে পারছেন কিনা। আপনার তোতলামোর সাথে অন্য কোনো রোগ থাকলে তারও সঠিক চিকিৎসা করতে হবে।আপনার চারপাশের পরিবেশ, বন্ধু-বান্ধব এবং পরিবার ও সমাজ থেকে আপনি কতটা সহযোগিতা পাচ্ছেন তার উপরও অনেকটা নির্ভর করে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাওয়াটি। বয়স অনুযায়ী স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি প্রয়োগের পদ্ধতি ভিন্ন। যেমনঃ গ্রুপ-১: ০-৬ বছর, গ্রুপ-২: ১২ বছর বা তদুর্ধ্ব।সাধারনত দুইভাবে স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপির তোতলামোর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এগুলো হলো ১. এককভাবে চিকিৎসা ২. দলগতভাবে চিকিৎসা। এককভাবে চিকিৎসার ক্ষেত্রে প্রথমে তোতলামো জনিত সমস্যার প্রকৃতি ও মাত্রা নির্ণয় করা হয়ে থাকে। এরপর সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করে কিছু সাধারণ কৌশল শিখে দেয়া হয়। এরপর ব্যক্তি স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টের সার্বিক তত্ত্বাবধানে কৌশলগুলোর অনুশীলন করতে থাকবেন। দলগত চিকিৎসা পদ্ধতিতে প্রায় একই ধরনের বা মাত্রার .......
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy