মাথায় সব সময় ব্যাথা করে ?

কি কারনে মাথায় ব্যাথা করে একটু জানালে ভালো হতো
3092 views

4 Answers

প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুমাবার অভ্যাস থাকতে হবে। অপর্যাপ্ত ঘুম মাথা ব্যাথা কারন হয়ে দাঁড়াতে পারে। কাজের চাপ খুব বেশী হলে, প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করুন। এতে করে মন সবসময় প্রফুল্ল থাকবে। ঘুমাবার আগে কমপক্ষে ৩ গ্লাস পানি পান করে ঘুমাতে হবে।

3092 views Answered

মাথাব্যাথার সমস্যায় ভোগেন অনেকেই। আবার অনেকের রয়েছে মাইগ্রেনের সমস্যা। মাথায় হঠাৎ করেই শুরু হয় ব্যাথা। ধীরে ধীরে তা তীব্র হয়ে ওঠে। কখনও মাথার একপাশে আবার কখনো দুপাশেই প্রচণ্ড চাপ বোধ হয়। মাইগ্রেনের সমস্যা থেকে যে মাথাব্যাথা হয় তার কোনো উপশম নেই। তবে ব্যথা শুরু হলে তা উপশম করার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করলে খুব সহজেই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়৷ মাথাব্যাথা উপশমে আদা অত্যন্ত কার্যকরী। আদায় রয়েছে প্রোস্টাগ্লাডিন সিনথেথিস্ যা ব্যথানাশক ওষুধে ব্যবহার করা হয়। তাই মাথাব্যাথা শুরু হলে আদা চিবোলে উপকার পাওয়া যায়৷ এছাড়াও এককাপ জলে সামান্য আদা ফুটিয়ে মধু দিয়ে সেই জল খেতে পারেন৷ এতে অনেক তাড়াতাড়ি ব্যাথা থেকে উপশম পাবেন ।

3092 views Answered

মাথা ব্যথা অনেক কারনে হয়ে থাকে যেমনঃ টেনশন হেডেক বা দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা, মাইগ্রেন হেডেক, ক্লাস্টার হেডেক, সাইনাস হেডেক, আর্জেন্ট হেডেক, আইহেডেক বা চক্ষুজনিত মাথা ব্যথা, হরমোনজনিত মাথা ব্যথা। তাছাড়া মগজের টিউমার, মগজের ঝিল্লির ভিতর রক্তপাত, উচ্চ রক্তচাপ ইত্যাদি কারণেও মাথা ব্যথা হয়। মাথা ব্যথা দূর করতে করনীয় : ১। চিন্তা, টেনশন মুক্ত থাকা ২। চোখে সমস্যা থাকলে সবসময় চশমা পরে থাকা, ৩। বেশি পানি পান করা, ৪। প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুমাবার অভ্যাস করা " ৫। মাথা ব্যথা হলে nix, move লাগানো ৬। অতিরিক্ত মাথা ব্যথার জন্য tolfenamic acid গ্রুপ এর ঔষুধ সেবন করা, অতিরিক্ত সমস্যা মনে হলে দ্রুত ডাক্তার এর পরামর্শ গ্রহন করা জরুরি।

3092 views Answered

দেরী করে ঘুম থেকে উঠা অথবা অতিরিক্ত কফি পানই সবসময় মাথা ব্যাথার মূল কারণ।“ কিন্তু এর পেছনে শুধুমাত্র একটি কারণ দায়ী নয়. যাদের ঘন ঘন মাথা ব্যাথা হয়, তাদের এই প্রবণতার পেছনে বেশ কিছু কারণ আছে, যেমন- পনির, সিগারেটের ধোঁয়া, অ্যালকোহল, মাত্রাতিরিক্ত ক্যাফেইন, উজ্জ্বল সূর্যালোক, ঘুমানোর নিয়ম না মানা এবং আরো কিছু কারণ। তবে সবসময় যে এসকল কারণেই মাথা ব্যাথা হবে তা নয়, মাঝে মাঝে সর্দি-কাশির ফ্লু ভাইরাসও মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। যে ব্যক্তির নিয়মিত মাথা ব্যাথা হয়, তার স্নায়ুতন্ত্রের বিন্যাস এমন হয় যে সে উপরিউক্ত সকল কারণ এবং চাপের সাথে কিছু প্রান রসায়ন বিক্রিয়ার পরিবর্তনের জন্য হয়। এর সাথে আগে থেকেই পরিচিত বলে ভাবে যে তার মাথা ব্যাথা হয়েছে এবং যার ফলাফল স্বরূপ সে ব্যাথা অনুভব করে ও ভাবে এটাই মাথা ব্যাথা হবার আলামত।

3092 views Answered

Related Questions

Next steps